হিন্দুস নিউজ
Topic Ads 1
গুগলের ক্লাউড সাম্রাজ্যে দাপট দেখাচ্ছেন বুয়েট ফার্স্ট অনিক

গুগলের ক্লাউড সাম্রাজ্যে দাপট দেখাচ্ছেন বুয়েট ফার্স্ট অনিক

চট্টগ্রামের কৃতি সন্তান অনিক সরকার আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের মেধা ও সক্ষমতার এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছেন। ছোটবেলা থেকেই গণিতের প্রতি অগাধ ভালোবাসা আর কঠোর পরিশ্রমকে সম্বল করে তিনি দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিজের অবস্থান সুদৃঢ় করেন। ২০১৪ সালের বুয়েট ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জন করে তিনি নিজের অসাধারণ বুদ্ধিমত্তা ও যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক ও চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করা এই মেধাবী শিক্ষার্থী শুরু থেকেই ধাপে ধাপে তাঁর স্বপ্নের ভিত্তি গড়ে তোলেন।​বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে ভর্তি হওয়ার পর অনিকের পথচলা আরও বিস্তৃত হয়। প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি তিনি নিজেকে যুক্ত করেন আন্তর্জাতিক মানের প্রোগ্রামিং প্রতিযোগিতায়। ২০১৮ সালের সম্মানজনক গুগল কোড জ্যামে বিশ্বজুড়ে হাজারো প্রতিযোগীর মধ্যে তিনি ৮৩০তম অবস্থান অর্জন করেন। পরবর্তী বছর আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (ICPC) ঢাকা আঞ্চলিক পর্বে তাঁর দল 'বুয়েট গিফটেড হাইপোক্রিটস' রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। কেবল প্রতিযোগিতাতেই নয়, প্রাতিষ্ঠানিক গবেষণা, ডেটা স্ট্রাকচার, গ্রাফ থিওরি ও অ্যালগরিদমের মতো জটিল বিষয়ে তাঁর মেধার স্বাক্ষর রাখেন তিনি। (News copied from- 'হিন্দুস নিউজ') স্নাতক পর্ব শেষ করার পর বুয়েটেই উচ্চতর গবেষণা ও শিক্ষার সঙ্গে যুক্ত থেকে তিনি নিজের দক্ষতার ধার বাড়িয়ে নেন।​অনিকের এই ধারাবাহিক সাফল্য একসময় তাঁর জন্য উন্মুক্ত করে দেয় বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের দরজা। ২০২০ সালে তিনি আয়ারল্যান্ডের ডাবলিনে অবস্থিত গুগলের কার্যালয়ে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে যোগদান করেন। শুরুতে গুগলের ক্লাউডভিত্তিক বিশ্বস্ত ডাটা সংরক্ষণ ব্যবস্থা নিয়ে কাজ করলেও সময়ের সাথে সাথে তাঁর দায়িত্ব ও দক্ষতার পরিধি আরও বাড়ে। বর্তমানে তিনি সেখানে সফটওয়্যার প্রকৌশলী ও প্রযুক্তিগত নেতৃত্বের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করছেন। চট্টগ্রাম থেকে বুয়েট এবং বুয়েট থেকে গুগলের বিশ্বমানের প্রযুক্তি সাম্রাজ্যে অনিক সরকারের এই গৌরবময় যাত্রা প্রমাণ করে যে, নিষ্ঠা ও সততা থাকলে একটি সাধারণ শ্রেণিকক্ষ থেকেও বৈশ্বিক পরিমণ্ডলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। সনাতন সম্প্রদায়ের এই অদম্য মেধাবীর পথচলা আজ দেশের হাজারো তরুণদের জন্য অনুপ্রেরণার এক অনন্য উৎস।

দারিদ্র্য ও বৈষম্য জয় করে বিচারক হলেন 'তুরি' সন্তান কাজল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রত্যন্ত মাধাই গ্রামে বইছে আনন্দের ফল্গুধারা। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সনাতনী সমাজের জন্য এক ঐতিহাসিক বার্তা বয়ে নিয়ে এসেছেন ওই গ্রামের ছেলে কাজল পাড়ে (২৯)। শত বাধা, দারিদ্র্য আর প্রান্তিক জীবনের প্রতিকূলতা পেরিয়ে ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ (সিভিল জজ) হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। শুধু তুরি জাতিগোষ্ঠীই নয়, সমগ্র উত্তরবঙ্গের সমতল আদিবাসী ও সনাতনী সম্প্রদায়ের ইতিহাসে প্রথমবারের মতো বিচার বিভাগে এমন অভাবনীয় সাফল্য অর্জন করে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন কাজল।​মাধাই গ্রামটির অধিকাংশ মানুষই কৃষিজীবী, দিন এনে দিন খাওয়া খেটে খাওয়া মানুষ। সেই ভূমিহীন কৃষক নরেশ পাঁড়ে ও পঞ্চমী জেড়ির একমাত্র সন্তান কাজল। শৈশব থেকেই অতি কষ্টে দিনাতিপাত করা কাজল ২০১৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েই সংকল্প করেছিলেন বিচার বিভাগের ক্যাডার হওয়ার। কিন্তু এই যাত্রা সহজ ছিল না। ভর্তির ফি ও শীতের পোশাকের টাকা না থাকায় নিজের পোষা গরু বিক্রি করে ভাইয়ের হাতে টাকা তুলে দিয়েছিলেন কাজলের বড় বোন কল্পনা পাঁড়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় টিউশনি করে নিজের খরচ চালানোর পাশাপাশি পরিবারকেও সাহায্য করতে হয়েছে তাকে। জীবনের এই চরম লড়াই শেষে কাজলের সাফল্য যেন কেবল একজন ব্যক্তির নয়, বরং হাজার বছর ধরে বঞ্চিত ও পিছিয়ে পড়া প্রান্তিক সনাতনী অধিকারকামী মানুষের এক মহা বিজয়।​বুধবার সন্ধ্যায় ফলাফল প্রকাশের খবর ছড়িয়ে পড়তেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে পুরো গ্রাম। বৃহস্পতিবার বিকেলে কাজল রাজশাহী থেকে গ্রামে ফিরলে স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে পুষ্পমাল্যে বরণ করে নেন। আনন্দের এই মাহেন্দ্রক্ষণে অশ্রুসজল চোখে কাজলের বাবা নরেশ পাঁড়ে তাদের আঞ্চলিক ভাষায় মনের আবেগ প্রকাশ করে বলেন, “ভাগয়ান কার আশীর্বাদে হাম জজ’কা চাকরি পালো। হামনি গরিব মানুষ, মাটি লাড়িচাড়ী দিন খাই। হামি চাই হামার ছোয়া মাটি ও মানুষের কল্যাণে কাজ করবে, ভাগয়ান যেই দায়িত্বটুকু দেইছে সোঠা যেন ভালো হয়।” (News copied from- 'হিন্দুস নিউজ') সনাতনী ধর্মাবলম্বীদের অধিকার, স্বাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এই যুগে কাজলের মতো মেধা ও যোগ্যতাসম্পন্ন তরুণ বিচার বিভাগে যুক্ত হওয়া সামগ্রিক সমাজ ব্যবস্থার জন্য এক ইতিবাচক বার্তা।​কাজলের এই অনন্য অর্জনে গর্বিত সমগ্র আদিবাসী ও সনাতন সমাজ। মাধাই গ্রামের মোড়ল নিরঞ্জন তিরকি প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, “কাজল আমাদের অহংকার। ছোটবেলা থেকে চরম কষ্টের মধ্য দিয়ে সে বড় হয়েছে। এর আগে আমাদের গ্রাম বা সমাজ থেকে কেউ এত উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেনি। তাকে দেখে আমাদের তরুণ প্রজন্ম লেখাপড়া ও নিজেদের অধিকার আদায়ে আরও উৎসাহিত হবে।” অন্যদিকে, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি অনিল গজার জানান, উত্তরবঙ্গের সমতল আদিবাসীদের ইতিহাসেই কাজল পাড়ে প্রথম জুডিশিয়াল সার্ভিসে সুযোগ পেয়ে ইতিহাস গড়েছেন। সর্বস্তরের বৈষম্য নিরসন এবং মানবাধিকার সুরক্ষায় কাজলের এই অর্জন অনগ্রসর ও নিপীড়িত জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করছেন অধিকারকর্মীরা।

দারিদ্র্য ও বৈষম্য জয় করে বিচারক হলেন 'তুরি' সন্তান কাজল

১৬ ও ১৮ তম বিজেএস পরীক্ষায় উর্তীর্ণ উদাস গোস্বামী ও চৈতী বিশ্বাস দম্পতি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১৮তম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চৈতি বিশ্বাস। এর আগে, একই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তার স্বামী উদাস গোস্বামী একই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবনে আছেন। এবার স্ত্রীর সাফল্যে পরিবারে যোগ হয়েছে নতুন আনন্দ।বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে।১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশের পর জানা যায়, চৈতি বিশ্বাস পরীক্ষায় সফল হয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। তার স্বামীও এর আগে একই পরীক্ষার মাধ্যমে বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।দুজনের এই সাফল্যের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ও আইন অঙ্গনে প্রশংসা কুড়াচ্ছে। একই পরিবারের স্বামী-স্ত্রী দুজনের বিচার বিভাগে যুক্ত হওয়াকে অনেকে অনুপ্রেরণাদায়ক ঘটনা হিসেবে দেখছেন।স্ত্রীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উদাস গোস্বামী লিখেছেন, ‘জজ-ম্যাজিস্ট্রেট দেখার প্রতি ছোটোবেলা থেকেই খুব আগ্রহ ছিল। এখন ঘুম থেকে উঠেই একজন জজ দেখার সৌভাগ্য হবে। স্রষ্টার অশেষ কৃপায় তোমার (তার স্ত্রী) পরিশ্রম তোমাকে সম্মানিত করেছে।’স্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘১৮তম জুডিশিয়ারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তোমাকে অভিনন্দন প্রিয়তমা সহধর্মিণী চৈতি বিশ্বাস। বাবা তার এত প্রিয় বউমার এই সাফল্য অল্প সময়ের ব্যবধানে দেখতে পারল না এটাই আফসোস। যাহোক, আবারও অভিনন্দন জজ সাহেবা।’

১৬ ও ১৮ তম বিজেএস পরীক্ষায় উর্তীর্ণ  উদাস গোস্বামী ও চৈতী বিশ্বাস দম্পতি