হিন্দুস নিউজ

উপাসনালয়ে দুর্ধর্ষ চুরি

মন্দিরে মন্দিরে সোনা চুরি করা স্বামী-স্ত্রী পুলিশের খাঁচায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

মন্দিরে মন্দিরে সোনা চুরি করা স্বামী-স্ত্রী পুলিশের খাঁচায়
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

রাজধানীর ঐতিহাসিক রমনা কালীমন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রতিমার সোনার গহনা ও অঙ্গালঙ্কার চুরির সঙ্গে জড়িত এক সংঘবদ্ধ চক্রের দুই মূল হোতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার হওয়া অর্ণব রায় ও তার স্ত্রী লিপি কর্মকার নিজেদের ভক্ত পরিচয়ে মন্দিরে মন্দিরে ঘুরে কৌশলে প্রতিমার গা থেকে স্বর্ণালঙ্কার চুরি করতেন বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ৭ অক্টোবর শাহবাগের ঐতিহ্যবাহী রমনা কালীমন্দিরে মা কালীর বিগ্রহের জিহ্বায় থাকা আনুমানিক ছয় আনা ওজনের সোনার পাত চুরির ঘটনা ঘটে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। এ ঘটনায় মন্দিরের পুরোহিত সুজিত চক্রবর্তী শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। পরবর্তীতে মন্দিরের সিসিটিভি ফুটেজ বিশদ বিশ্লেষণ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরখানের দোবাদিয়া এলাকায় অভিযান চালিয়ে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। আদালতে সোপর্দ করার পর আসামিরা নিজেদের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছেন।

​মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি বিস্তারিত তুলে ধরেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন। সনাতনীদের পবিত্র উপাসনালয়ের নিরাপত্তা ও মা-বোনের আস্থার জায়গায় আঘাত হানা এই চক্রটির পেছনের মূল হোতাদের খুঁজে বের করতে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষায় পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে। (News copied from- 'হিন্দুস নিউজ') পুলিশের নিবিড় জিজ্ঞাসাসাবাদে এই দম্পতির বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক সনাতনী উপাসনালয়ে চুরির দুঃসাহসিক ঘটনায় জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর ঐতিহাসিক সিদ্ধেশ্বরী কালীমন্দিরে সংঘটিত স্বর্ণালঙ্কার চুরির পেছনেও এই দম্পতির প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ মিলেছে, যা নিয়ে রমনা থানায় পৃথক মামলা বিদ্যমান। এ ছাড়া গত ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার একটি মন্দিরে বাবা লোকনাথ ব্রহ্মচারীর গলার সোনার চেইন চুরি করে পালানোর সময় অর্ণব রায়কে ধরে ফেলা হয়েছিল। এসব চোরাই সোনা ক্রয়ের অপরাধে দক্ষিণখানের সাদিয়া জুয়েলার্সের মালিক মো. মুহিন ও জাকারিয়া ইসলাম নামের অপর এক জুয়েলারি ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে রমনা কালীমন্দির থেকে চুরি হওয়া উদ্ধারকৃত সোনার পাতসহ অন্যান্য অলঙ্কার জব্দ করা হয়েছে। সনাতনী সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন এ ধরনের চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

বিষয় : মন্দির সনাতনী পুলিশ আটক চুরি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মন্দিরে মন্দিরে সোনা চুরি করা স্বামী-স্ত্রী পুলিশের খাঁচায়

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x