হিন্দুস নিউজ
Topic Ads 1
শিক্ষিকার আড়ালে কোটি টাকার প্রতারণা, পলাতক চম্পা সরকার

শিক্ষিকার আড়ালে কোটি টাকার প্রতারণা, পলাতক চম্পা সরকার

গোপালগঞ্জ শহরের শাহীন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মধুমিতা সরকার ওরফে চম্পা এবং তাঁর স্বামী শুভ প্রামাণিকসহ একটি চক্রের বিরুদ্ধে একাধিক অভিভাবক ও সাধারণ মানুষের সাথে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। বাগেরহাট জেলার চিতলমারী থানার বড়বাড়ীয়া গ্রামের সোনাতন সরকারের ছেলে শুভ প্রামাণিক ও তাঁর স্ত্রী শিক্ষিকা চম্পা বিভিন্ন কৌশলে মানুষের সরলতার সুযোগ নিয়ে এসব সম্পদ আত্মসাৎ করেন বলে জানা গেছে। অর্থ ও অলংকার হাতিয়ে নেওয়ার পর ভুক্তভোগীরা যোগাযোগের চেষ্টা করলে তাঁরা রাতারাতি আত্মগোপনে চলে যান। এই ঘটনায় গোপালগঞ্জ, মোল্লাহাট, কাশিয়ানী ও মোংলাসহ বিভিন্ন অঞ্চলের একাধিক পরিবার সর্বস্ব হারিয়ে চরম দিশেহারা হয়ে পড়েছে। প্রতারণার শিকার গোপালগঞ্জের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬(২) ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।​ভুক্তভোগী মোল্লাহাটের সুজন বিশ্বাস, কাশিয়ানীর শারমিন আক্তার, খাটিয়াগড়ের নিপা এবং মোংলার রেজাউল করিম জানান যে, এটি একটি সুসংগঠিত চক্রের পরিকল্পিত কাজ। (News copied from- 'হিন্দুস নিউজ') তারা শিক্ষিকার পরিচয় ও সামাজিক অবস্থানকে পুঁজি করে চরম বিশ্বাসভঙ্গ করেছে। বর্তমানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এই আসামীরা পলাতক রয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার এবং আত্মসাৎকৃত অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করছে। পলাতক আসামীদের কোনো সন্ধান পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

গর্ভবতী শিক্ষিকাকে নিয়ে ভুয়া ভিডিও তৈরি: সাংবাদিকতার নামে চরম মানবিক অবক্ষয়

একজন অন্তঃসত্ত্বা শিক্ষিকার শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে ভুয়া ভিডিও তৈরি ও মিথ্যা সংবাদ পরিবেশনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন সমাজ। প্রতিদিনের মতো সেদিন সকালেও নিয়মিত কাজের অংশ হিসেবে বিদ্যালয়ে আসেন সহকারী শিক্ষিকা নবনীতা সিনহা। সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সকালে হঠাৎ তিনি কিছুটা অসুস্থ বোধ করেন এবং বমি করার পর বিদ্যালয় কার্যালয়ে সামান্য সময় বিশ্রাম নেন। প্রধান শিক্ষক যতীন্দ্র কুমার সিংহ তাকে তাৎক্ষণিক ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পরামর্শ দিলেও, শরীরের কিছুটা উন্নতি ঘটায় শিক্ষার্থীদের পাঠদানের স্বার্থে তিনি ছুটি না নিয়ে হাসিমুখে দায়িত্ব পালন অব্যাহত রাখেন।​বিকেলের দিকে চতুর্থ শ্রেণিতে ক্লাস নেওয়ার সময় আবারও তার বমি ভাব হয় এবং তিনি বাইরে গিয়ে বমি করে ক্লাসে ফিরে আসেন। শারীরিক মারাত্মক অস্বস্তির কারণে মাত্র কয়েক সেকেন্ডের জন্য তিনি টেবিলে মাথা রেখে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তে কোনো প্রকার পেশাদারিত্ব ও সৌজন্যবোধের তোয়াক্কা না করে এক কথিত সাংবাদিক সেখানে উপস্থিত হন। শিক্ষিকার সাথে কোনো কথা না বলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কয়েক সেকেন্ডের একটি অস্পষ্ট ভিডিও ধারণ করা হয়। ভিডিও করার সময় শ্রেণিকক্ষের কোমলমতি শিক্ষার্থীদের দিকে মুখে আঙুল দিয়ে চুপ থাকার ইঙ্গিত দেওয়া হয়, যা অত্যন্ত নিন্দনীয় ও সন্দেহজনক। শিক্ষার্থীরা বারবার তাদের প্রিয় শিক্ষিকাকে সতর্ক করে জানালেও ওই কথিত সংবাদকর্মী শিক্ষিকার কোনো কথা না শুনেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।​(News copied from- 'হিন্দুস নিউজ')​পরবর্তী সময়ে প্রকাশ করা সেই বানোয়াট সংবাদে দাবি করা হয় যে, শিক্ষিকা নাকি তাদের সাথে কথা বলতে চাননি—যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। এমনকি বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক ফোনে মাত্র কয়েক মিনিট অপেক্ষা করার অনুরোধ করা সত্ত্বেও কোনো নিরপেক্ষ বক্তব্যের অপেক্ষা না করেই তারা সেখান থেকে সটকে পড়ে। একজন দায়িত্বশীল শিক্ষিকা ও সনাতনী সমাজের গর্ভবতী নারীর ওপর এভাবে মিথ্যা অপবাদ আরোপ এবং তার সম্মানহানির অপচেষ্টা মৌলিক মানবাধিকার ও পেশাগত নীতিমালার চরম লঙ্ঘন। স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের সহজলভ্যতাকে কাজে লাগিয়ে বস্তুনিষ্ঠতা ছাড়া যারা কোনো নারীর মর্যাদা ক্ষুণ্ন করে, তাদের সাংবাদিকতার ওপর ন্যূনতম কোনো জ্ঞান নেই। স্থানীয় সচেতন নাগরিক ও সনাতনী জনগোষ্ঠী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ওই নামধারী সাংবাদিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

গর্ভবতী শিক্ষিকাকে নিয়ে ভুয়া ভিডিও তৈরি: সাংবাদিকতার নামে চরম মানবিক অবক্ষয়

সুনামগঞ্জে বেপরোয়া সিএনজির চাপায় প্রাথমিক শিক্ষিকা রুবি রাণীর মৃত্যু

সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাণীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবি রানী দাস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে একটি বেপরোয়া সিএনজি তাকে চাপা দিলে তিনি মারা যান।সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হারুন রশিদ জানান, বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে গৌরারং ইউনিয়নের মনমতের চর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া সিএনজিচালিত অটোরিকশা রুবি রানী দাসকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।রুবি রানী দাসের আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।স্থানীয়রা দুর্ঘটনার জন্য দায়ী সিএনজি চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন

সুনামগঞ্জে বেপরোয়া সিএনজির চাপায় প্রাথমিক শিক্ষিকা রুবি রাণীর মৃত্যু