হিন্দুস নিউজ

জগন্নাথ হলে স্থায়ী সরস্বতী ভাস্কর্য স্থাপনের অনুমোদন, বিশ্বের বৃহত্তম প্রতিমা নির্মাণের আশাবাদ

| প্রিন্ট সংস্করণ

জগন্নাথ হলে স্থায়ী সরস্বতী ভাস্কর্য স্থাপনের অনুমোদন, বিশ্বের বৃহত্তম প্রতিমা নির্মাণের আশাবাদ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে জ্ঞান ও বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী দেবীর একটি স্থায়ী ভাস্কর্য স্থাপনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

জগন্নাথ হলের নবনির্মিত রবীন্দ্র ভবনের সামনে এই ভাস্কর্য স্থাপন করা হবে বলে নিশ্চিত করেছে প্রধান প্রকৌশলীর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা এক পত্রে জানানো হয়, জগন্নাথ হলের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ২০২৫ সালের ৮ মে দাখিল করা আবেদন এবং হল প্রাধ্যক্ষের মাধ্যমে উপাচার্যের কাছে পাঠানো প্রস্তাবের প্রেক্ষিতে বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনায় আসে। নোটশিট ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনা শেষে গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে মাননীয় উপাচার্য জগন্নাথ হল প্রাঙ্গণে শ্রীশ্রী সরস্বতী দেবীর ভাস্কর্য স্থাপনের অনুমতি প্রদান করেন।

শিক্ষার্থীদের আবেদনে উল্লেখ করা হয়, শতবর্ষেরও বেশি সময় ধরে জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জ্ঞান, বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। 

সাম্প্রতিক বছরগুলোতে সরস্বতী পূজার বিশাল ও ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে হলটি একটি স্বতন্ত্র ঐতিহ্য গড়ে তুলেছে। সেই ধারাবাহিকতায় স্থায়ী সরস্বতী ভাস্কর্য স্থাপন জগন্নাথ হলের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের জন্য বিশেষ তাৎপর্য বহন করবে বলে তারা মনে করেন। আবেদনপত্রে আরও জানানো হয়, এই উদ্যোগের পক্ষে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর সম্মতিসূচক স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে।

এদিকে, বিষয়টি নিশ্চিত করে ডাকসু জগন্নাথ হল সংসদের জিএস সুদীপ্ত প্রামাণিক নিজের ফেসবুক পোস্টে লেখেন, “মা সহায় হলে জগন্নাথ হলে হবে এবার পৃথিবীর সবথেকে বড় সরস্বতী প্রতিমা।” তিনি আরও উল্লেখ করেন, এই অর্জনের পেছনে দীর্ঘদিনের সংগ্রাম রয়েছে এবং ২০১৮ সাল থেকে যারা এই উদ্যোগে যুক্ত ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। পোস্টে তিনি লেখেন, “The struggle is always closer to my heart than the victory itself.”

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, এই ভাস্কর্য স্থাপন শুধু ধর্মীয় বা সাংস্কৃতিক প্রতীক হিসেবেই নয়, বরং জগন্নাথ হল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন সকলের দৃষ্টি বাস্তবায়নের দিকে—যেখানে সত্যিই বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা নির্মাণের প্রত্যাশা জড়িয়ে আছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জগন্নাথ হলে স্থায়ী সরস্বতী ভাস্কর্য স্থাপনের অনুমোদন, বিশ্বের বৃহত্তম প্রতিমা নির্মাণের আশাবাদ

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x