হিন্দুস নিউজ

৩৭ বছরের শিক্ষকতা শেষে বিপুল চন্দ্র দে- কে রাজসিক বিদায়

| প্রিন্ট সংস্করণ

৩৭ বছরের শিক্ষকতা শেষে বিপুল চন্দ্র দে- কে রাজসিক বিদায়
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
দীর্ঘ ৩৭ বছরের আলোকময় ও গৌরবোজ্জ্বল শিক্ষকতা জীবন শেষে এক অভাবনীয় ভালোবাসায় রাজকীয় বিদায় নিলেন জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপুল চন্দ্র দে। শিক্ষকতা নামক ব্রতকে জীবিকা নয়, জীবনের পরম সত্য ও ভালোবাসা হিসেবে আঁকড়ে ধরা এই সনাতনী শিক্ষকের বিদায়ে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আনন্দ-অশ্রুর আবেগঘন পরিবেশ। শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের আয়োজনে ফুলেল শুভেচ্ছা, সম্মানসূচক স্যালুট ও অশ্রুসজল সংগীতে প্রিয় শিক্ষককে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে বাড়ি পৌঁছে দেন সহকর্মী ও শিক্ষার্থীরা।

​রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ব্যতিক্রমী সংবর্ধনায় স্কাউট টিম ও সাধারণ শিক্ষার্থীরা করতালির মাধ্যমে লাল গোলাপের পাপড়ি ছিটিয়ে তাঁকে বরণ করে নেন। প্রাত্যহিক সমাবেশে জানানো হয় বিশেষ স্যালুট এবং পরিবেশন করা হয় হৃদয়স্পর্শী বিদায় সংগীত। পরবর্তীতে মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতির আলোকবর্তিকা এই শিক্ষকের হাতে মানপত্র, উত্তরীয় ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ১৯৮৯ সালের ১ আগস্ট করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে গণিত বিষয়ের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেছিলেন। দীর্ঘ ২২ বছর সেখানে দায়িত্ব পালনের পর ২০১১ সালের ১ অক্টোবর তিনি জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন এবং সেখানে টানা ১৫ বছর ধরে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে অবদান রাখেন।

​News copied from- 'হিন্দুস নিউজ'

​দীর্ঘ সততা ও দায়িত্বশীলতার সুফল হিসেবে ২০২৫ সালে তিনি বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন এবং ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন। বিদায়বেলায় বাপাচ্ছন্ন কণ্ঠে শিক্ষক বিপুল চন্দ্র দে জানান, শিক্ষকতা তাঁর কাছে শুধু পেশা নয়, জীবনের সবচেয়ে বড় ভালোবাসা ছিল। তিনি শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের দিকে না ছুটে সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে প্রকৃত মানুষ হওয়ার আহ্বান জানান। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল হাশেম ভূঁইয়া এবং প্রধান শিক্ষক সাইফুল আলম তাঁদের বক্তব্যে বিপুল চন্দ্র দে-কে কেবল একজন আদর্শ ও দক্ষ শিক্ষকই নয়, বরং বিদ্যালয়ের অভিভাবক হিসেবে অভিহিত করেন এবং জাতি গঠনে একজন আলোকিত গুরুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মত প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

৩৭ বছরের শিক্ষকতা শেষে বিপুল চন্দ্র দে- কে রাজসিক বিদায়

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x