হিন্দুস নিউজ

ঋষিকুম্ভ শেষ হলেও বিতর্কে প্রকাশনা; মোহন্ত মহারাজকে অবমাননার অভিযোগ

| প্রিন্ট সংস্করণ

ঋষিকুম্ভ শেষ হলেও বিতর্কে প্রকাশনা; মোহন্ত মহারাজকে অবমাননার অভিযোগ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
মহা দীক্ষাদানের মধ্য দিয়ে আজ ২ ফেব্রুয়ারি ২০২৬ সমাপ্ত হয়েছে শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ প্রবর্তিত ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা। তবে আধ্যাত্মিক এই মিলনমেলার সমাপনী দিনে প্রকাশনা সংক্রান্ত এক অনভিপ্রেত বিতর্কের সৃষ্টি হয়েছে। মেলা উপলক্ষে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্রে বাঁশখালী ঋষিধাম ও চট্টগ্রাম তুলসীধামের বর্তমান মোহন্ত মহারাজ শ্রী শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজকে যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে উপস্থাপন না করার অভিযোগ উঠেছে।

​

অভিযোগ উঠেছে যে, কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত বিশেষ ক্রোড়পত্রে বর্তমান মোহন্ত মহারাজের ছবির তুলনায় সহযোগী সংগঠন ‘আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদ্যাপন পরিষদ’-এর কয়েকজন নেতার ছবি আকারে বড় এবং অবস্থানের দিক থেকে উপরে প্রকাশ করা হয়েছে। এতে ধর্মীয় শিষ্টাচার, ঋষিধামের সুদীর্ঘ ঐতিহ্য ও প্রাতিষ্ঠানিক মর্যাদা চরমভাবে উপেক্ষিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিষয়টি জানাজানি হওয়ার পর উপস্থিত ভক্তকূল ও ধর্মীয় মহলে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।

ধর্মীয় ও সামাজিক বিভিন্ন মহল এই ঘটনাকে দুঃখজনক ও অনভিপ্রেত উল্লেখ করে জানিয়েছেন, আন্তর্জাতিক ঋষিকুম্ভের মতো একটি ঐতিহ্যবাহী আধ্যাত্মিক আয়োজনের প্রধান আকর্ষণই হলেন ধর্মগুরু ও মোহন্ত মহারাজ। অথচ প্রকাশনায় তাঁর মর্যাদা সর্বাগ্রে প্রতিফলিত না করে সাংগঠনিক নেতাদের প্রাধান্য দেওয়া ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শালীনতার পরিপন্থী। সচেতন মহলের মতে, এ ধরনের উপস্থাপনা প্রতিষ্ঠানের আধ্যাত্মিক গরিমাকে ম্লান করে দেয়।

এমতাবস্থায়, সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ভবিষ্যতে সকল প্রকাশনা ও প্রচারণায় ধর্মীয় নেতৃত্ব ও প্রতিষ্ঠানের মর্যাদা যথাযথভাবে রক্ষা করার জোর দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি শুরু হওয়া এই কুম্ভমেলা আজ মহাদীক্ষাদানের মাধ্যমে সম্পন্ন হলেও প্রচারণায় এই বিচ্যুতি আয়োজনের শেষ দিনে ভক্তদের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঋষিকুম্ভ শেষ হলেও বিতর্কে প্রকাশনা; মোহন্ত মহারাজকে অবমাননার অভিযোগ

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x