বাহরাইনে জাতীয় জরুরি সতর্কতা ব্যবস্থার সক্ষমতা যাচাই করতে পরীক্ষামূলক মহড়া পরিচালনা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিউজ অফ বাহরাইনের বরাত দিয়ে জানানো হয় এ মহড়ার অংশ হিসেবে ৩১ জানুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক ৯:৪৫ মিনিটে, দেশজুড়ে নাগরিক ও প্রবাসীদের মোবাইল ফোনে একযোগে ‘ইমার্জেন্সি অ্যালার্ট’ বার্তা পাঠানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটি ছিল জাতীয় বেতারভিত্তিক জরুরি সতর্কতা ব্যবস্থা বা ন্যাশনাল ওয়্যারলেস ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেমের একটি টেস্ট। জাতীয় জরুরি ব্যবস্থাপনা কৌশলের আওতায় এই পরীক্ষা চালানো হয়েছে।

এই পরীক্ষামূলক সতর্কবার্তা বাহরাইনে বসবাসরত স্থানীয় নাগরিকদের পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসীর মোবাইল ফোনেও পৌঁছায়।
মতামত