শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

রাউজান পূর্ব গুজরায় সাধক শ্রী শ্রী রঘুনন্দন চৌধুরীর ৪০০তম আবির্ভাব বার্ষিকী মহোৎসব উদযাপন

চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা রঘুনন্দন চৌধুরী হাটস্থ সাধক শ্রী শ্রী রঘুনন্দন চৌধুরীর ৪০০ তম আবির্ভাব বার্ষিকী মহোৎসব যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শ্রী শ্রী গীতাপাঠ প্রতিযোগিতা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ষোড়শ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়।

গত ১৯, ২০, ২১ ও ২২ ফেব্রুয়ারি চারদিনব্যাপী এ মহোৎসবের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বর্ণাঢ্য নগর কীর্তন, শ্রীশ্রী গীতাপাঠ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, শ্রীশ্রী দশভুজা মায়ের ও সাধকের ভোগরাগ এবং ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার-এর জনপ্রিয় শিল্পী বৃষ্টি দে (টিম বৃষ্টি) তাঁর দল নিয়ে সঙ্গীত পরিবেশন করেন।

শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তনের শুভ অধিবাস পৌরহিত্য করেন শাকপুরাস্থ শাকপুরা-র শ্রীশ্রী মদন গোপাল সেবাশ্রম-এর অধ্যক্ষ শ্রীল মুরালী দাস গোস্বামী। শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন অধ্যাপক রাজীব বিশ্বাস। যজ্ঞের শুভারম্ভের মধ্য দিয়ে দিবারাত্রি অন্নপ্রসাদ বিতরণ করা হয়।

মহোৎসব সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন সাধক শ্রীশ্রী রঘুনন্দন সেবক সংঘ, শ্রীশ্রী জগদ্ধাত্রী মাতৃমন্দির, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম, সবুজ সংঘ (রমেশ মহাজন বাড়ি), সাধু পাড়া তরুণ সংঘ, শ্রীশ্রী জগন্নাথ ধাম (পশ্চিম গুজরা), মহাকবি নবীন সেন সমাজ কল্যাণ পরিষদ, উদয়ন সমাজ কল্যাণ সংঘ (পূর্ব পাড়া), শিব সংঘ (কান্ত চৌকিদার বাড়ি), শ্রী কৃষ্ণ সংঘ (শীল পাড়া), শাপলা সংঘ (দাশ পাড়া), শ্রীশ্রী শ্মশান কালী মাতৃমন্দির ও উত্তর গুজরা সবুজ সংঘ।

ষোড়শ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ সংকীর্তনে অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কীর্তন দল—শ্রী মঙ্গলদীপ সম্প্রদায় (বাগেরহাট), শ্রী মা সারদা সম্প্রদায় (গোলাপগঞ্জ), শ্রী নব দীপুশ্রী সম্প্রদায় (মাদারীপুর), শ্রী ব্রজের গোপাল সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রী বিষ্ণুমন্দির সম্প্রদায় (মাদারীপুর) ও শ্রী মোহনলাল সম্প্রদায় (সিলেট)।

চারদিনব্যাপী এ মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নর-নারী ভক্তবৃন্দের সমাগম ঘটে। ভক্তদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমগ্র এলাকা এক আনন্দঘন ও আধ্যাত্মিক পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রাউজান পূর্ব গুজরায় সাধক শ্রী শ্রী রঘুনন্দন চৌধুরীর ৪০০তম আবির্ভাব বার্ষিকী মহোৎসব উদযাপন

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x