কক্সবাজারের মহেশখালী পৌরসভার গোরকঘাটা দক্ষিণ রাখাইন পাড়ায় অবস্থিত প্রায় ৩৫০ বছরের পুরোনো একটি শ্মশানের নির্মাণাধীন বাউন্ডারি দেয়াল ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


স্থানীয়দের ভাষ্য, গত রাতে ৭ থেকে ৮ জন লোক নিয়ে এসে নির্মাণাধীন বাউন্ডারি দেয়ালের একটি অংশ ভেঙে ফেলা হয়। তাদের দাবি, এটি পরিকল্পিতভাবে জায়গা দখলের উদ্দেশ্যে চালানো হামলা ও ভাঙচুর। এ ঘটনায় শ্মশান কমিটির পক্ষ থেকে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
তবে অভিযুক্ত জামায়াত নেতা ছৈয়দুর হক সিকদার অভিযোগ অস্বীকার না করে দাবি করেছেন, সংশ্লিষ্ট জমিটি তার নিজস্ব সম্পত্তি এবং প্রকৃত মালিকানা নিয়েই বিরোধের সৃষ্টি হয়েছে। তিনি বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির কথা বলেন।

এলাকাবাসীর আশা, দ্রুত প্রশাসনিক ও আইনি উদ্যোগের মাধ্যমে বিরোধের সুষ্ঠু সমাধান হবে এবং ঐতিহ্যবাহী এই শ্মশান রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

মতামত