শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

খালি গায়ে রাইফেল কাঁধে সেই বীর—জহর সেনের ছবি নিয়ে বিভ্রান্তি, নুরুজ্জামান নান্টুর নামে ছড়ানো হচ্ছে ভুল তথ্য

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এক অনন্য প্রতীকী ছবি—খালি গায়ে, কাঁধে থ্রি-নট-থ্রি রাইফেল ঝোলানো এক দৃপ্ত যোদ্ধা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ঐতিহাসিক ছবিটি নিয়ে সম্প্রতি বিভ্রান্তি ছড়িয়েছে। ছবিতে থাকা বীর মুক্তিযোদ্ধার প্রকৃত নাম জহর সেন, কিন্তু সেটি ভুলভাবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টুর নামে প্রচার করা হচ্ছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শুরুতে কুষ্টিয়ায় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন জহর সেন। পরবর্তীতে হবিগঞ্জের বাহুবলে গেরিলা যুদ্ধে অংশ নিয়ে দুঃসাহসিক ভূমিকা রাখেন তিনি। নিজ গ্রামের ও পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে তিনি একাই ১৭ জন পাকসেনা এবং ২ জন আলবদর সদস্যকে হত্যা করেন বলে সমকালীন সূত্রে জানা যায়।

১৯৭১ সালের এপ্রিলে কুষ্টিয়ায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আলোকচিত্রী Ann de Hennezel (অ্যান ডি হেনিংয়ে) তার সেই বিখ্যাত ছবিটি ধারণ করেন। থ্রি-নট-থ্রি রাইফেল কাঁধে হেঁটে যাওয়া জহর সেনের সেই দৃশ্যটি মুক্তিযুদ্ধের প্রতিরোধচেতনার এক শক্তিশালী প্রতীক হয়ে ওঠে।

স্বাধীনতার পরও তার জীবনে আসে না প্রাপ্য সম্মান ও নিরাপত্তা। শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর দেশে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন। অবশেষে ১৯৯০-এর দশকে ভারতে পাড়ি জমান এবং আসামের করিমগঞ্জে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ২০২৩ সালের ২৪ জুন সেখানেই এই বীর মুক্তিযোদ্ধার জীবনাবসান ঘটে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই ঐতিহাসিক ছবিটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টুর পরিচয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর। 

ইতিহাস বিকৃতির এমন প্রবণতা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে আড়াল করে দেয় এবং প্রকৃত বীরদের অবদানকে প্রশ্নবিদ্ধ করে।

‘সনাতন ফিলোসোফি এন্ড স্ক্রিপচার’ নামক এক হিন্দু সংগঠনের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে ছবিটির প্রকৃত পরিচয় ও তথ্য-প্রমাণ তুলে ধরে এই বিভ্রান্তির বিরুদ্ধে সতর্কবার্তা দেয়।

মুক্তিযুদ্ধের ইতিহাস জাতির গৌরবময় সম্পদ। তাই যাচাই-বাছাই ছাড়া সামাজিক মাধ্যমে কোনো তথ্য বা ছবি শেয়ার না করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। প্রকৃত ইতিহাস সংরক্ষণ ও সঠিক তথ্য প্রচারই হতে পারে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

খালি গায়ে রাইফেল কাঁধে সেই বীর—জহর সেনের ছবি নিয়ে বিভ্রান্তি, নুরুজ্জামান নান্টুর নামে ছড়ানো হচ্ছে ভুল তথ্য

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x