হিন্দুস নিউজ

মীরসরাইয়ে একই বাড়ীতে মন্দিরের সামগ্রী ও পানির কল চুরি, হিন্দু বাড়ীতে দূর্বৃত্তের অগ্নিসংযোগ

| প্রিন্ট সংস্করণ

মীরসরাইয়ে একই বাড়ীতে মন্দিরের সামগ্রী ও পানির কল চুরি, হিন্দু বাড়ীতে দূর্বৃত্তের অগ্নিসংযোগ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রামের মীরসরাই উপজেলার আবুরহাটের কাজীগ্রামে একই বাড়ীতে পানির কলের মোটর ও মন্দিরের সামগ্রী চুরির হিন্দু বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ধারাবাহিক এসব ঘটনায় স্থানীয় হিন্দু পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুরহাট কাজীগ্রামের নাপিত বাড়িতে শনিবার সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা কাঠের ঘরগুলোর বিভিন্ন স্থানে তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। 

আগুন লাগার বিষয়টি টের পেয়ে গ্রামের মসজিদের মাইক থেকে মাইকিং করে দ্রুত এলাকাবাসীকে সতর্ক করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দ্রুত পদক্ষেপ না নিলে আগুন আশপাশের ঘরবাড়িতে ছড়িয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, এর আগেও তাদের বাড়িতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে ডিপ কলের মোটর চুরি হয়ে যায়। একই সঙ্গে বাড়ির মন্দিরের তালা ভেঙে ভেতরের বিভিন্ন সামগ্রীও নিয়ে যায় দুর্বৃত্তরা। 

এসব ঘটনার পরও দোষীদের শনাক্ত বা গ্রেপ্তার না হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট পরিবারকে লক্ষ্য করে এসব ঘটনা ঘটানো হচ্ছে। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি এলাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও আহ্বান জানান তারা।

ধারাবাহিক চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে আবুরহাট কাজীগ্রামে বর্তমানে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের শাস্তির দাবিতে ক্ষতিগ্রস্ত পরিবারসহ এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মীরসরাইয়ে একই বাড়ীতে মন্দিরের সামগ্রী ও পানির কল চুরি, হিন্দু বাড়ীতে দূর্বৃত্তের অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x