শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে মিশন কান্তি দত্তকে সংবর্ধনা।

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব শ্রী মিশন কান্তি দত্তকে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের জামালখান চন্দ্রিমা কমিউনিটি  সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি–পেশার ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্রী মানিক হালদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় টিম লিডার প্রভাত মজুমদার। অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী কালিয়াইশ মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী চৈতন্য রুদ্রাক্ষ বাবাজি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রী সবুজ দাশগুপ্ত। তিনি বলেন, সমাজের মানবিক ও সেবামূলক কাজে শ্রী মিশন কান্তি দত্ত দীর্ঘদিন ধরে নিরলসভাবে অবদান রেখে চলেছেন। তাঁর এই অবদান সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সংবর্ধিত অতিথি শ্রী মিশন কান্তি দত্ত তাঁর বক্তব্যে বলেন, মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই প্রকৃত তৃপ্তি পাওয়া যায়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাঁর জীবনের অন্যতম লক্ষ্য। তিনি সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রকৌশলী বিন্দুনাথ, সাংবাদিক রুপন দত্ত, প্রকৌশলী রাজিব চৌধুরী, শিবলু কুমার দাশ, পলাশ কান্তি নাথ রণী, তপন কুমার দাশ, সুজন দেবনাথ, সুব্রত দত্ত, শুভ দাশ, বিকাশ শীল, তন্ময় দত্ত ও বিজয় সরকার প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে সমাজসেবায় শ্রী মিশন কান্তি দত্তের অবদান তুলে ধরেন এবং মানবিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকার প্রশংসা করেন।

বক্তারা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে দানশীল ও মানবিক ব্যক্তিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী মিশন কান্তি দত্তের মতো মানুষরা সমাজের অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করেন।

শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। আন্তরিকতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে মিশন কান্তি দত্তকে সংবর্ধনা।

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x