শুক্রবার (০১ মে) সকালে তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে মা ভবানীর শ্রীচরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এ সময় তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।
পূজা অর্চনা শেষে ট্রাস্ট সচিব মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি মন্দিরে আগত ভক্তদের সুবিধা-অসুবিধা, অবকাঠামো উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম নিয়ে মন্দির কমিটির সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি বাবু ইন্দ্রজিৎ কুমার সাহাসহ অন্যান্য ট্রাস্টিবৃন্দ। মন্দির কমিটির পক্ষ থেকে সচিব মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মায়ের প্রসাদ প্রদান করা হয়।
সংক্ষিপ্ত আলোচনায় শ্রী দেবেন্দ্রনাথ উরাও বলেন, “মহাপীঠ মা ভবানী মন্দির সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এর ঐতিহ্য সংরক্ষণ ও ভক্তদের সেবার মান উন্নয়নে ট্রাস্ট সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাবে।”
তার এ সফরকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে ভক্ত ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। তারা ট্রাস্ট সচিবের আগমনকে স্বাগত জানান এবং মন্দির উন্নয়নে উদ্যোগকে সাধুবাদ জানান।
মতামত