দুর্গাপূজার আনন্দ মুহূর্তে বিষাদে রূপ নেওয়ার মর্মান্তিক এক ঘটনায় স্বামীহারা হরিজন তরুণী ববির জীবন আজ চরম সঙ্কটাপন্ন। গত ১৯ অক্টোবর দুর্গাপূজা চলাকালীন নাটোরের বনপাড়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হরিজন যুবক হিমেশ হাড়ি ঘটনাস্থলেই প্রাণ হারান এবং গুরুতর আহত হন তাঁর নববিবাহিত স্ত্রী ববি। নতুন সংসারের এক বছরও পূর্ণ হয়নি, অথচ নির্মম এই দুর্ঘটনা ববির সাজানো স্বপ্নগুলোকে চিরতরে গুঁড়িয়ে দিয়েছে। বর্তমানে ববি চাঁপাইনবাবগঞ্জের রেলস্টেশন হরিজন কলোনিতে তাঁর বাবা-মায়ের আশ্রয়ে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় তাঁর হাত, দুই পা ও মাথায় গুরুতর জখম হয়েছে। কিন্তু হতদরিদ্র পরিবারের পক্ষে ৪ থেকে ৫ লাখ টাকার উচ্চ ব্যয়বহুল চিকিৎসা ও ওষুধপত্র বহন করা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে। জমানো সমস্ত অর্থ ফুরিয়ে যাওয়ায় হাসপাতাল থেকে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছেন পরিবারবর্গ।
সংবাদ প্রকাশের এই পর্যায়ে এসে দেশের প্রতিটি সচেতন নাগরিক, মানবাধিকারকর্মী এবং বিত্তবানদের প্রতি জোরালো আহ্বান জানানো হচ্ছে যে, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া হরিজন সম্প্রদায়ের এই অসহায় তরুণীর জীবন বাঁচাতে সকলের সম্মিলিত মানবিক সহায়তা একান্ত প্রয়োজন। News copied from- 'হিন্দুস নিউজ'। ববির বয়োবৃদ্ধ বাবা-মা কান্নাজড়িত কণ্ঠে দেশ ও প্রবাসের সকল হৃদয়বান মানুষের দরজায় সাহায্যের আবেদন জানিয়েছেন। বিকাশ বা নগদের মাধ্যমে (০১৭৫৮৭৮৩৩৪৯ - ববি রানীর বাবা) সামান্য আর্থিক সহযোগিতা পাঠিয়ে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি শেয়ার করে এই সংকটময় মুহূর্তে ববির পাশে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। একটি ছোট্ট শেয়ার বা সামান্য অনুদান হতে পারে স্বামীহারা এই তরুণীর বেঁচে থাকার একমাত্র অবলম্বন।
মতামত