হিন্দুস নিউজ

কোম্পানীগঞ্জে বজ্রপাতে হিন্দু যুবকের মৃত্যু,নিহতের বাবাও গুরুতর আহত

| প্রিন্ট সংস্করণ

কোম্পানীগঞ্জে বজ্রপাতে হিন্দু যুবকের মৃত্যু,নিহতের বাবাও গুরুতর আহত
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন এলাকায় বজ্রপাতে এক হিন্দু যুবকের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিহত ঠাকুর চাঁন (২৫) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে পাড়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন—জনারদন (৪৫), পিতা বজ হরিদাস এবং রবিউল হোসেন (২০), পিতা আবুল কালাম। জনারদন একই এলাকার বাসিন্দা এবং রবিউল হোসেন ওয়াইজদি বাড়ির বাসিন্দা। নিহত ঠাকুর চাঁন আহত জনারদনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা দেখা দিলে পিতা-পুত্র নদীর ধারে বেঁধে রাখা মাছ ধরার নৌকাটি ঠিক আছে কিনা দেখতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তারা আক্রান্ত হন। ঘটনাস্থলেই ঠাকুর চাঁনের মৃত্যু হয়।

অন্যদিকে, একই সময় নিজ তরমুজ ক্ষেতে পাহারারত অবস্থায় বজ্রপাতের তীব্র শব্দ ও আলোর প্রভাবে আহত হন রবিউল হোসেন।

বজ্রপাতের ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, রবিউল হোসেন বর্তমানে শঙ্কামুক্ত থাকলেও জনারদনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জে বজ্রপাতে হিন্দু যুবকের মৃত্যু,নিহতের বাবাও গুরুতর আহত

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x