দলীয় সূত্র জানায়, বিএমজেপির নিবন্ধন নম্বর ০৫৫-এর আওতায় গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে দলের সভাপতি সুকৃতি কুমার মণ্ডলের স্বাক্ষরিত মনোনয়নপত্রের মাধ্যমে চিত্তরঞ্জন রায়কে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়।
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি দীর্ঘদিন ধরে নির্যাতিত, নিপীড়িত, শোষিত ও অধিকারবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। সেই লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং মাঠপর্যায়ের সক্রিয়তাকে বিবেচনায় নিয়ে দিনাজপুর–১ আসনে চিত্তরঞ্জন রায়কে মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলীয় নেতৃবৃন্দ জানিয়েছেন।
মনোনয়ন পাওয়ার পর চিত্তরঞ্জন রায় বলেন,
“বিএমজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি একটি শান্তিপূর্ণ, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতিতে কাজ করছি। দিনাজপুর–১ আসনের সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের অধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।”
দলীয় নেতৃবৃন্দ আরও জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলায় বিএমজেপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। নেতা-কর্মী ও সমর্থকরা ঐক্যবদ্ধভাবে রকেট প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় মাঠে কাজ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মতামত