শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় কাহারোলের সিনেমা হল মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কাহারোল উপজেলা শাখার সভাপতি শ্রী দিলীপ কুমার রায়।
সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ধর্ম অবমাননার অভিযোগ ব্যবহার করে সংখ্যালঘুদের ওপর সহিংসতা চালানো একটি মানবাধিকার লঙ্ঘন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের শাস্তির পাশাপাশি সামাজিক সচেতনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি বলে তারা মত প্রকাশ করেন।
মতামত