থানা সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল বিকেল আনুমানিক ৩টার দিকে বীরগঞ্জ থানাধীন শিবরামপুর ইউনিয়নের মদন সাকো তাঁতীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত শিশুটিকে টেলিভিশন দেখানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। পরে শিশুটিকে নিজের শয়নকক্ষে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।
পরিবারের সদস্যরা শিশুটিকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভিকটিমের পিতা বাদী হয়ে বীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার তদন্তভার এসআই মোঃ আতাউর রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে।
বীরগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
মতামত