এই অনুদান পাবে রাজধানীর মহাখালী এলাকার বিটিসিএল সার্বজনীন দুর্গা মন্দির, শ্রী শ্রী শিবকালী মন্দির, শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দির, আইডি হাসপাতাল মন্দিরসহ মোট পাঁচটি মন্দির।
সোমবার (৬ এপ্রিল) মহাখালীতে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি আনুষ্ঠানিকভাবে এই অনুদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ ঢাকা মহানগর বিএনপি ও বিভিন্ন থানা কমিটির নেতারা।
অনুষ্ঠানে বক্তারা জানান, এই অনুদানের মূল লক্ষ্য হলো ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করা এবং সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা।
শুধু মন্দিরে অনুদানই নয়, ঢাকা-১৭ আসনের সার্বিক উন্নয়নের জন্যও বিভিন্ন কাজ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সাততলা বস্তি এলাকার রাস্তা উন্নয়ন, বিআরপি এলাকার ভেতরের সড়ক ও খেলার মাঠ সংস্কার, গুলশান-১ ও ২ নম্বর লেক পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনসহ আরও অনেক উন্নয়নমূলক কার্যক্রম।
ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আব্দুর রহমান সানি জানান, এসব উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করা হবে এবং ভবিষ্যতে আরও নতুন উদ্যোগ নেওয়া হবে।
এদিকে ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, দেশের সব ধর্মের মানুষের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
মতামত