হিন্দুস নিউজ

মব সন্ত্রাসে নিহত দিপু চন্দ্র দাসের পরিবারকে ৪০ লক্ষ টাকার চেক প্রদান

| প্রিন্ট সংস্করণ

মব সন্ত্রাসে নিহত দিপু চন্দ্র দাসের পরিবারকে ৪০ লক্ষ টাকার চেক প্রদান
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ময়মনসিংহের ভালুকায় মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ এনে নির্মমভাবে পিটিয়ে ও আগুন লাগিয়ে হত্যার শিকার

নিহত দিপু চন্দ্র দাসের পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা ক্রাইম রিপোর্টার্স ইউনিট (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।

 মানবিক দায়বদ্ধতা ও ন্যায়বিচারের দাবিকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ হিরেন্দ্র নাথ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক অশোক তরু সাহা, সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তী, এডভোকেট সুমন কুমার রায়, এডভোকেট সুশান্ত অধিকারীসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা জানান, গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ময়মনসিংহের ভালুকায় এক নৃশংস ঘটনার শিকার হন পায়োনিয়ার নিট কম্পোজিট ফ্যাক্টরির কর্মচারী দিপু চন্দ্র দাস। মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ তুলে একদল দুর্বৃত্ত তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এবং জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে দেয়। এই ঘটনায় দেশব্যাপী শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ঘটনার পর থেকেই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে রয়েছে। জোটের নেতারা সরাসরি পরিবারের সাথে যোগাযোগ রেখে তাদের মানসিক ও সামাজিক সহায়তা প্রদান করছেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিদর্শন করে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরিবারটির প্রাপ্য সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় দিপু চন্দ্র দাসের কর্মস্থল প্রতিষ্ঠান পায়োনিয়ার নিট কম্পোজিট ফ্যাক্টরির মালিকপক্ষ থেকে তার পরিবারকে ৪০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এই সহায়তাকে একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং একটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

বক্তারা আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে ২৬ জনকে আটক করেছে এবং মামলাটি বর্তমানে ময়মনসিংহ ডিবি পুলিশের তত্ত্বাবধানে তদন্তাধীন রয়েছে। এখন পর্যন্ত কোনো আসামি জামিন পাননি বলেও উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি জানান, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং গুজব ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন তারা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা জরুরি। ভবিষ্যতে যেন এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

পরিশেষে, মানবতা, ন্যায়বিচার ও সম্প্রীতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন সমাপ্ত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মব সন্ত্রাসে নিহত দিপু চন্দ্র দাসের পরিবারকে ৪০ লক্ষ টাকার চেক প্রদান

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x