হিন্দুস নিউজ

আশাশুনিতে মুজুরীর টাকা চাওয়ায় হিন্দু নারী শ্রমিককে পিটিয়ে জখম

| প্রিন্ট সংস্করণ

আশাশুনিতে মুজুরীর টাকা চাওয়ায় হিন্দু নারী শ্রমিককে পিটিয়ে জখম
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আশাশুনিতে মজুরীর টাকা চাওয়ায় এক হিন্দু নারী শ্রমিককে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।  

গুরুতর আহত অবস্থায় ওই নারী কে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল ৩ টার দিকে উপজেলার কাদাকাটি ইউনিয়নের মোকামখালী গ্রামে। আহত নারী ওই গ্রামের অবনী সরকারের স্ত্রী অর্চনা সরকার। 

তিনি জানান, গত বছর মাঘ মাসে আমি মোকামখালী গ্রামের মৃত নূর আলী সরদারের ছেলে কালাম সরদারের জমিতে ধান কাটা মুজুরীর ১ হাজার টাকা পাব। আজ কাল করে এক বছর পার হলেও টাকা না দিয়ে তালবাহানা করে। তার ছেলে রুবেল আমার ননদ আরতীর মুদির দোকান থেকে বাকি খেয়ে শোধ করে না। টাকা চাইলে বিভিন্ন সময় আমাদের দেশ ছাড়া করার হুমকি দিয়ে যায়। 

ঘটনার দিন দুপুর ১:৩০ মিনিটের দিকে রুবেল এর কাছ দোকানের টাকা চাওয়ায় সে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলে রাস্তায় বের হলে হাত পা ভেঙে দেবো‌। তার জের ধরে বিকাল ৩ টার দিকে আমি সবুজ সরদারের বাড়ির সামনে পৌঁছালে কালাম সরদার, ছেলে রুবেল, ফয়সাল ও স্ত্রী ফিরোজা আমাকে একা পেয়ে কিল, ঘুষি সহ রাস্তার ইট তুলে বেধড়ক মারপিট করে।

 সবুজ সরদারের ছেলে বাবু সরদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাকে উদ্ধার করে। আমাকে হাসপাতালে নেয়ার উদ্দেশ্যে ভ্যানে তোলা হলে তারা আবারও মারপিট করে। 

এ ব্যাপারে থানাপুলিশ করলে তারা আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দেশ ছাড়া করার আস্ফালন করছে। মুজুরীর পাওনা টাকা চাইতে গিয়ে মার খাওয়ার পরেও তাদের হুমকি ধামকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

 নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেল ও তার পরিবারের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে ওই এলাকার ৩০ টি হিন্দু পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছে। 

তাই বিষয়টি আমলে নিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আশাশুনিতে মুজুরীর টাকা চাওয়ায় হিন্দু নারী শ্রমিককে পিটিয়ে জখম

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x