হিন্দুস নিউজ

টেকনাফে ১৮ টি হিন্দু বসতঘর অগ্নিকাণ্ডে পুড়ে সর্বস্ব ছাই

| প্রিন্ট সংস্করণ

টেকনাফে ১৮ টি হিন্দু বসতঘর অগ্নিকাণ্ডে পুড়ে সর্বস্ব ছাই
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ফুলের ডেইল এলাকায় জেলে পল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উক্ত আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে ১৮ টি বসতবাড়ি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত গভীর রাতে হ্নীলা ইউনিয়নের অন্তর্গত ফুলের ডেইল এলাকায় অবস্থিত জেলে পল্লির একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাথে সাথে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে এক নিমিষেই প্রায় কয়েকটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাশিমন দাশ নামে এক জেলের বসতঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ত্রিপল ও টিনশেডের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও দমকা বাতাসের কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়ার নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জেলে পল্লি সংলগ্ন জয়নাল নামে স্থানীয় এক যুবক বলেন, গভীর রাতে আমরা সবাই ঘুমে আচ্ছন্ন ছিলাম। হঠাৎ করে আগুন লাগার ঘটনায় জেলে পল্লির বাসিন্দাদের শোর-চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি আগুনের লেলিহান শিখায় দাউদাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে অসহায় জেলে পরিবারের ঘরগুলো। কেউ হতাহত না হলেও পুড়ে যাওয়া ঘরগুলোতে রক্ষিত কোনো আসবাবপত্র আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা করতে পারেনি। এমনকি পরনের কাপড় ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর সময় পার করছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর রাখছি আমরা। ক্ষতিগ্রস্তদেরকে সহায়তা প্রদানের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে ১৮ টি হিন্দু বসতঘর অগ্নিকাণ্ডে পুড়ে সর্বস্ব ছাই

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x