আয়োজক সংগঠন ফরিদপুর জেলা হিন্দু ছাত্র পরিষদ জানায়, সনাতন ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করতেই এই আয়োজন করা হয়। পূজা-আর্চনা ও আরতির মাধ্যমে ভক্তরা গঙ্গা নদীকে প্রণাম জানান এবং দেশ-জাতির মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ধর্মীয় নেতৃবৃন্দ বলেন, গঙ্গাপূজা ও গঙ্গাআরতি কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি শুদ্ধতা, মানবকল্যাণ ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার প্রতীক। ভবিষ্যতেও এই আয়োজন ধারাবাহিকভাবে করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
স্থানীয় সনাতনী সমাজের পক্ষ থেকে এমন উদ্যোগকে স্বাগত জানানো হয় এবং আয়োজকদের ধন্যবাদ জানানো হয়। ফরিদপুরের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিমণ্ডলে এই আয়োজন একটি নতুন মাত্রা যোগ করেছে বলে মত দেন
মতামত