হিন্দুস নিউজ

২০ হাজার ইয়াবাসহ ঢাকায় যাওয়ার পথে বিজির হাতে পুলিশ সদস্য আটক

| প্রিন্ট সংস্করণ

২০ হাজার ইয়াবাসহ ঢাকায় যাওয়ার পথে বিজির হাতে পুলিশ সদস্য আটক
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
কক্সবাজারের উখিয়া থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকায় যাওয়ার পথে মো. সজিব বেপারী নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সন্ধ্যায় উখিয়া উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক সজিব বেপারী গত ২০২৩ সালের নভেম্বর থেকে উখিয়ায় ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন। তার বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার নান্না এলাকায়।

​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় উখিয়া থেকে সিএনজিচালিত একটি অটোরিকশাযোগে কক্সবাজার শহরের দিকে যাচ্ছিলেন সজিব। সন্ধ্যা সাতটার দিকে গাড়িটি মরিচ্যা যৌথ চেকপোস্টে পৌঁছালে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালান। এ সময় সজিবের সাথে থাকা ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব স্বীকার করেছেন যে, তিনি এসব ইয়াবা উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকা থেকে সংগ্রহ করেছিলেন এবং এগুলো ঢাকায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। উদ্ধারকৃত মাদকসহ তাকে রাতেই রামু থানায় হস্তান্তর করা হয়।

​রামু-৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবাগুলো ঢাকায় পৌঁছে দিতে পারলে সজিবকে দুই লাখ টাকা দেওয়ার চুক্তি হয়েছিল। মূলত অর্থের লোভে পড়েই তিনি এই মাদক পাচারে জড়িয়ে পড়েন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন। এই চক্রের মূল হোতা ও ইয়াবার প্রকৃত মালিকদের শনাক্ত করতে বর্তমানে গোয়েন্দা নজরদারি ও তদন্ত চলমান রয়েছে।

​এ বিষয়ে রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ জানান, আটক পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে উখিয়া-৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, সজিব ছুটিতে থাকাকালীন এই অপরাধে জড়িয়েছেন। তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযুক্তের এমন কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

২০ হাজার ইয়াবাসহ ঢাকায় যাওয়ার পথে বিজির হাতে পুলিশ সদস্য আটক

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x