হিন্দুস নিউজ

উল্লাপাড়ায় অসহায় হালদার পরিবারের খোঁজ নিলেন সনাতন সমাজের প্রতিনিধিরা

| প্রিন্ট সংস্করণ

উল্লাপাড়ায় অসহায় হালদার পরিবারের খোঁজ নিলেন সনাতন সমাজের প্রতিনিধিরা
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মহিষখোলা গ্রামের অসহায় হালদার পরিবারের খোঁজখবর নিতে প্রতিনিধি পাঠিয়েছে সনাতন অনলাইন এক্টিভিস্টস ফোরাম টিম। পরিবারের কর্তা বাসুদেব হালদারের মৃত্যুর পর চরম মানবেতর জীবনযাপন করছেন তাঁর স্ত্রী অর্চনা হালদার, বৃদ্ধ মা অঞ্জনা হালদার এবং এতিম তিন কন্যা সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি। খাবারের সংকটে কখনো কখনো পাতা-লতা খেয়েও দিন পার করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

পরিবারটির বাস্তব অবস্থা দেখতে উল্লাপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষ সরেজমিনে যান। সেখানে গিয়ে পরিবারের দুর্দশা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। সুজিত ঘোষ জানান, এত কষ্টে মানুষ বেঁচে থাকতে পারে তা সরাসরি না দেখলে বিশ্বাস করা কঠিন। তিনি বলেন, দেশের সনাতনী সমাজ এই অসহায় পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও জানান, সনাতন অনলাইন এক্টিভিস্টস ফোরামের সদস্য কাজল দাস প্রতিনিয়ত পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য অনুরোধ করে আসছিলেন। পরে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দেশ-বিদেশের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন অর্চনা হালদার। সহযোগিতা পাঠানোর জন্য সনাতন অনলাইন এক্টিভিস্টস ফোরাম টিমের বিকাশ, নগদ ও রকেট নম্বর হিসেবে 01923028377 প্রকাশ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

উল্লাপাড়ায় অসহায় হালদার পরিবারের খোঁজ নিলেন সনাতন সমাজের প্রতিনিধিরা

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x