সংগঠনের নেতৃবৃন্দ জানান, ছোট্ট অভিজিতের চিকিৎসার ব্যয় বহনে পরিবারটি অসহায় হয়ে পড়লে মানবতার দায়বদ্ধতা থেকে তারা সহায়তার উদ্যোগ গ্রহণ করেন। পরে অসংখ্য মানবিক মানুষের সহযোগিতায় চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “মানবতার জয় হোক” শুধুমাত্র একটি স্লোগান নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর এক দৃঢ় অঙ্গীকার। একটি শিশুর মুখে হাসি ফিরিয়ে আনতে সমাজের সকলের এগিয়ে আসা সত্যিই মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত।
সিলেট জেলা সনাতন ছাত্র মহাসংঘ ছোট্ট অভিজিৎ চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করেছে এবং সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।”


মতামত