শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বাবা আগেই হারিয়েছেন, এবার মায়ের মৃত্যুতেও নিঃস্ব তিন প্রতিবন্ধী ভাই

| প্রিন্ট সংস্করণ

বাবা আগেই হারিয়েছেন, এবার মায়ের মৃত্যুতেও নিঃস্ব তিন প্রতিবন্ধী ভাই
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের চাদকাঠী গ্রামের দাসনগর এলাকায় এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে একটি অসহায় হিন্দু পরিবার।

 জন্মগতভাবে প্রতিবন্ধী তিন সন্তানকে রেখে মঙ্গলবার মারা গেছেন তাদের মা। এর আগে গত বছর মারা যান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রতন চন্দ্র দাস।

 ফলে এখন সম্পূর্ণ অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন তিন প্রতিবন্ধী ভাই— রিপন দাস, সাধন দাস ও নিদু দাস।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন ভাইয়ের মধ্যে সাধন দাস দৃষ্টিপ্রতিবন্ধী। অপর দুই ভাই রিপন দাস ও নিদু দাস বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী। জন্মের পর থেকেই তারা স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত। 

বাবা-মায়ের স্নেহ ও কষ্টের মধ্য দিয়েই এতদিন কোনোভাবে তাদের জীবন চলছিল। 

কিন্তু গত বছর বাবার মৃত্যু এবং মঙ্গলবার সন্ধায় মায়ের দীর্ঘদিনের লিভার ও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণে পরিবারটি পুরোপুরি ভেঙে পড়ে।

এলাকাবাসী জানান, পরিবারটির আর্থিক অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত শোচনীয় ছিল। দুবেলা খাবার জোগাড় করাও ছিল তাদের জন্য কঠিন। অসুস্থ মা নিজের শারীরিক কষ্ট ভুলে প্রতিবন্ধী সন্তানদের দেখাশোনা করতেন। কিন্তু শেষ পর্যন্ত তিনিও মৃত্যুর কাছে হার মানেন। এখন তিন ভাই কার্যত অভিভাবকহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের মতে, পরিবারটির বর্তমান পরিস্থিতি অত্যন্ত মর্মান্তিক ও অমানবিক। সরকারি বা বেসরকারি সহায়তা ছাড়া তাদের পক্ষে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এলাকাবাসী সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তিন অসহায় প্রতিবন্ধী ভাইয়ের খাদ্য, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাবা আগেই হারিয়েছেন, এবার মায়ের মৃত্যুতেও নিঃস্ব তিন প্রতিবন্ধী ভাই

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x