বৃহস্পতিবার (২১ মে) বিকেলে দিকে আমিনবাজার এলাকার একটি বাসায় এই যৌন নিপীড়নের ঘটনাটি ঘটে বলে পরিবার অভিযোগ করে।
পরিবার থেকে জানা যায়, বিকেলে বয়স্ক লোকটি শিশুটিকে বাসায় নিয়ে যান, তারা উভয়েই প্রতিবেশী।
একপর্যায়ে শিশুটির মা তার সন্তানকে খুঁজে না পেয়ে চিৎকার করে তার নাম ধরে ডাকতে থাকেন।
একপর্যায়ে বয়স্ক লোকের রুমের দরজাটি খুলে তার মা দেখতে পান তার ছোট্ট শিশু সন্তানকে কাপড় খোলা অবস্থায় দেখতে পান।
তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের বিপদ ঘটেনি বলে জানা গেছে।
সাভার থানার ইন্সপেক্টর অপারেশন হেলাল উদ্দিন বলেন, একটি শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে একজন বয়স্ক লোককে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়া সেই বয়স্ক লোকটিকে মারধর করার কারণে হাসপাতালে পাঠানো হয়েছে।
মতামত