বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্লা বড়পুকুরিয়া গ্রামে সামাজিক শাসন ও শান্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একদল বখাটের বিরুদ্ধে হিন্দু পরিবার ও মন্দিরে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় ৩ জন রক্তাক্ত জখম হয়েছেন।


স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের সুশীল চন্দ্র নামে এক ব্যক্তি কথার ছলে ধর্ম নিয়ে একটি মন্তব্য করেছিলেন। বিষয়টি নিয়ে গ্রামে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য স্থানীয় গণ্যমান্য মুরব্বিরা দ্রুত উদ্যোগ নেন। দুই পক্ষকে নিয়ে সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি সুন্দরভাবে মীমাংসাও করে দেওয়া হয়।

স্থানীয় সচেতন মহল বলছেন, "মুরব্বিদের সালিশ অমান্য করে বখাটেরা যেভাবে দলবল নিয়ে হামলা ও রক্তপাত ঘটিয়েছে, তা স্পষ্টত আইন নিজের হাতে তুলে নেওয়ার শামিল।" ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মতামত