হিন্দুস নিউজ

নবাবগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানখেতে মিলল কাঠমিস্ত্রির লাশ, গ্রেপ্তার দুই

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ঢাকার নবাবগঞ্জে নিখোঁজ হওয়ার সাত দিন পর নারায়ণ সরকার (৫০) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বক্সনগর ইউনিয়নের নিকরা বিল এলাকার একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত নারায়ণ সরকার উপজেলার বক্সনগর ইউনিয়নের চৌরাহাঁটি গ্রামের বাসিন্দা। তাঁর মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ঘটনাটি নিয়ে রহস্য ও নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয় কয়েকজন কৃষক ও পথচারী ধানখেতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে স্বামীর মৃত্যুর খবর পেয়ে শোকে ভেঙে পড়েছেন স্ত্রী চম্পা রানী। বাড়ির উঠানে বসে কান্নায় বারবার ভেঙে পড়তে দেখা যায় তাঁকে। দুই মেয়ে বৈশাখী সরকার ও ঐশী সরকারের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি।

দশম শ্রেণির শিক্ষার্থী ঐশী সরকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাবা, তোমাকে কারা মেরে ফেলল? এখন আমাদের দেখবে কে? আমাদের লেখাপড়ার খরচ কে চালাবে?”

পরিবারের সদস্য ও স্বজনদের দাবি, ঘটনার পেছনের প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। নিহতের চাচাতো ভাই বিনয় সরকার জানান, নিখোঁজ হওয়ার দিন মাছ ধরাকে কেন্দ্র করে বিলের লিজগ্রহীতা নিখিল রাজবংশীর সঙ্গে নারায়ণ সরকারের বাক্‌বিতণ্ডা হয়েছিল। ওই ঘটনার সঙ্গে তাঁর নিখোঁজ হওয়ার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তিনি।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঈদের ছুটি উপলক্ষে গত ২৭ মে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন নারায়ণ সরকার। পরদিন সকালে চাচাতো ভাই জগদীশ সরকার এবং প্রতিবেশী নিতাই শীল ও পরাণ শীলকে সঙ্গে নিয়ে বড়শি দিয়ে মাছ ধরতে নিকরা বিলে যান। দুপুরে অন্যরা বাড়ি ফিরলেও নারায়ণ আর ফিরে আসেননি।

পরে পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের চার দিন পর তাঁর স্ত্রী অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। সেই মামলার সূত্র ধরে পুলিশ নিখিল রাজবংশী ও জগদীশ সরকারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নবাবগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানখেতে মিলল কাঠমিস্ত্রির লাশ, গ্রেপ্তার দুই

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x