আজকের সংবাদ সম্মেলন থেকে এই অপপ্রচারের মূল হোতাদের মুখোশ উন্মোচন করা হবে এবং দেশ ও জাতির সামনে প্রকৃত সত্য তুলে ধরা হবে। সনাতনী নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বাংলাদেশ সকল নাগরিকের সমান অধিকারের দেশ এবং এখানে কোনো ধর্মীয় সুড়সুড়ি বা অপপ্রচার চালিয়ে সনাতনীদের মৌলিক মানবাধিকার হরণ করতে দেওয়া হবে না। এই চক্রান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপসহ কঠোর আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হতে পারে আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন থেকে।
নন্দনকানন ইস্কন মন্দিরের বিরুদ্ধে গভীর চক্রান্ত: অপপ্রচারের জবাব দিতে আজ চট্টগ্রামে জরুরি সংবাদ সম্মেলন
সাম্প্রতিক সময়ে চট্টগ্রামস্থ নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির তথা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইস্কন) কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ দানা বেঁধে উঠেছে। উগ্রপন্থী ও স্বার্থান্বেষী মহলের এমন নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রকৃত তথ্য এবং সত্য তুলে ধরতে আজ এক জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে সনাতনী সম্প্রদায়। আজ ৮ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার সকাল ১১ ঘটিকায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী নন্দনকাননস্থ শ্রীশ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সনাতনী নেতৃবৃন্দ, ধর্মীয় গুরু এবং মানবাধিকার কর্মীরা উপস্থিত থাকবেন।
মূলত দীর্ঘদিন ধরে একটি বিশেষ চক্র সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন ইস্কন এবং নন্দনকানন রাধামাধব মন্দিরের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে আসছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বানোয়াট ছবি, মিথ্যা তথ্য ও উসকানিমূলক ভিডিও প্রচার করে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সনাতনীদের মৌলিক মানবাধিকারের ওপর এক বড় আঘাত। ইস্কন নেতৃবৃন্দের মতে, এই উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেবল একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, বরং সামগ্রিকভাবে সনাতনীদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা বিঘ্নিত করার এক গভীর চক্রান্তের অংশ।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত