ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নারায়ন রায় নামে সপ্তম শ্রেণির এক হিন্দু ছাত্র আজ দুপুর থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ওই কিশোরের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর। সে পীরগঞ্জ সেন্ট্রাল স্কুলের সপ্তম (ক্লাস-৭) শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, আজ দুপুরের দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় নারায়ন রায়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে আর বাসায় ফিরে আসেনি। এরপর স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতা কামনা করে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো হৃদয়বান ব্যক্তি যদি নারায়ন রায়ের খোঁজ পেয়ে থাকেন কিংবা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগের নম্বর:
০১৩৩২০৩২৩৩৩ ০১৭৯৭৯৯৪৬৫৪
নিখোঁজ শিক্ষার্থীর ঠিকানা: গ্রাম: বনবাড়ি থানা: পীরগঞ্জ জেলা: ঠাকুরগাঁও।
নারায়ন রায়ের সন্ধান পেতে সংবাদটি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার।
মতামত