হিন্দুস নিউজ

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি: নেপথ্যের মূল হোতা ও ক্রেতা মাহাবুব অবশেষে কারাগারে

| প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি: নেপথ্যের মূল হোতা ও ক্রেতা মাহাবুব অবশেষে কারাগারে
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
বাংলাদেশ সচিবালয়ের সুরক্ষিত এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তামার তার চুরির চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তারকৃত মূল ক্রেতা মো. মাহাবুব হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন। এর আগে বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপপরিদর্শক (এসআই) ইনজামুল হোসেন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২২ মে থেকে ১ জুনের মধ্যে যেকোনো সময় সচিবালয়ের পুরোনো ভবন ১, ২ ও ৩-এর ছাদ থেকে বিটিসিএলের প্রায় ১১০ মিটার মূল্যের তামার তার চুরি হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা।

​এই স্পর্শকাতর রাষ্ট্রীয় চুরির ঘটনায় বিটিসিএলের জুনিয়র সহকারী ব্যবস্থাপক মো. ফয়সাল কবীর বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সচিবালয় এলাকা থেকে রঞ্জন চন্দ্র নামের এক আউটসোর্সিং কর্মী এবং ভাঙারি ব্যবসায়ী রিজাকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। (News copied from- 'হিন্দুস নিউজ') প্রাথমিক জিজ্ঞাসাবাদে রঞ্জন চুরির দায় স্বীকার করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনের একটি ভাঙারির দোকানে সেই তার বিক্রি করার কথা জানান। রঞ্জনের দেওয়া তথ্যের ভিত্তিতেই চোরাই তামার মূল ক্রেতা মাহাবুব হাসানকে গ্রেপ্তার করা হয়।

 তবে জিজ্ঞাসাবাদে মাহাবুব চোরাই তার কেনার কথা স্বীকার করলেও সেগুলো কোথায় লুকিয়ে রেখেছেন, সে বিষয়ে মুখ খুলছেন না। তাই রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারের স্বার্থেই তাকে কারাগারে আটকে রাখার আবেদন জানায় পুলিশ। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নেপথ্যে থাকা মূল চক্রকে যেন আড়াল করা না হয় এবং অপরাধীদের প্রকৃত পরিচয় প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়, সেটাই এখন সাধারণ জনগণের দাবি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি: নেপথ্যের মূল হোতা ও ক্রেতা মাহাবুব অবশেষে কারাগারে

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x