হিন্দুস নিউজ

লালমনিরহাটের আদিতমারীতে ৭ বছরের হিন্দু শিশুকন্যা নন্দিনীর বস্তাবন্দি লাশ উদ্ধার

| প্রিন্ট সংস্করণ

লালমনিরহাটের আদিতমারীতে ৭ বছরের হিন্দু শিশুকন্যা নন্দিনীর বস্তাবন্দি লাশ উদ্ধার
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নন্দিনী নামের সাত বছর বয়সী এক হিন্দু শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

 এ ঘটনায় বিধান (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল প্রায় ৩টার দিকে নিজ এলাকা থেকে নিখোঁজ হয় নন্দিনী। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সন্তানের খোঁজে ব্যাকুল হয়ে পড়েন বাবা-মা। নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শিশুটিকে খুঁজে পেতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়।

পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, হত্যাকাণ্ডের পর ভোররাতে শিশুটির মরদেহ একটি বস্তায় ভরে পাশের একটি ভুট্টাক্ষেতে মাটিচাপা দেওয়া হয়। পরবর্তীতে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিধান নামের এক যুবককে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ ও উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। স্থানীয়দের দাবি, নিরাপত্তাজনিত কারণে অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে এলাকা থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। বর্তমানে প্রশাসনের কড়া পাহারায় তাকে রাখা হয়েছে বলে জানা গেছে।

এদিকে অভিযুক্তের বাবা-মা পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিহত নন্দিনীর বাবা ললনীকান্ত বর্মনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। নিষ্পাপ এই শিশুর মর্মান্তিক মৃত্যুতে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটের আদিতমারীতে ৭ বছরের হিন্দু শিশুকন্যা নন্দিনীর বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x