যিনি দীর্ঘদিন ধরে নিজের সুমধুর কণ্ঠ, সংগীত এবং অনন্য সাধনার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের অন্তরে গীতার অমিয় বাণী ছড়িয়ে দিয়েছেন, সেই সুপরিচিত গীতাপাঠক ও বাউল শিল্পী নান্টু দেবনাথ আজ এক কঠিন জীবনযুদ্ধের মুখোমুখি। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোনপুরা গ্রামের এই গুণী মানুষটি একাধারে কয়েকটি গীতা স্কুলের শিক্ষক হিসেবে সনাতনী শিশুদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলো বিলিয়ে আসছিলেন। সুর ও বাণীর মাধ্যমে সমাজকে আলোকিত করা এই সাধক আজ নিজেই মরণব্যাধি কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে এক অন্ধকার সময় পার করছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ভারতে নেওয়া জরুরি হয়ে পড়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই মারাত্মক ব্যাধির সাথে লড়াই করতে গিয়ে নান্টু দেবনাথের পরিবার আজ সম্পূর্ণ নিঃস্ব। সুচিকিৎসা নিশ্চিত করা তো দূরের কথা, বর্তমানে মারাত্মক অর্থকষ্টের কারণে তাঁর নিত্যদিনের চিকিৎসাসেবা ও ওষুধ ক্রয়ের প্রক্রিয়াও চরমভাবে ব্যাহত হচ্ছে। (News copied from- 'হিন্দুস নিউজ') সনাতনী ঐতিহ্য রক্ষা, সংস্কৃতির বিকাশ এবং মানবতার সেবায় যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন, আজ তাঁর এই চরম সংকটে গোটা পরিবার বাংলাদেশের সকল সনাতনী বিত্তবান, সহৃদয় ব্যক্তিবর্গ এবং মানবিক চেতনাসম্পন্ন মানুষের দিকে চাতকের মতো চেয়ে আছেন।
একজন ধর্মপ্রাণ গীতাপাঠক এবং সমাজের সম্পদ এই বাউল শিল্পীর জীবন প্রদীপ এভাবে নিভে যেতে পারে না। সনাতনীদের অধিকার, অস্তিত্ব রক্ষা এবং সমাজের সকল স্তরের মানুষের মানবিকতাবোধ জাগ্রত করার এখনই সময়। আসুন, আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা নিয়ে এই গুণী শিল্পীর পাশে দাঁড়াই, যেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে গীতার বাণী ও বাউল গানের সুধা বর্ষণ করতে পারেন।
নান্টু দেবনাথের সাথে সরাসরি যোগাযোগের এবং আর্থিক সাহায্য পাঠানোর বিকাশ (পার্সোনাল) নম্বর: ০১৭৭৭৫৯৮৪৪৭ এবং নগদ (পার্সোনাল) নম্বর: ০১৮২২৫৩৪৯৪৭। আপনার সামান্যতম সহযোগিতাও একজন সনাতনী সাধকের জীবন বাঁচাতে এবং তাঁকে সুস্থ পৃথিবীতে ফিরিয়ে আনতে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে।
মতামত