হিন্দুস নিউজ

বিয়ের কেনাকাটার উদ্দেশ্যে ঢাকা এসে নিখোঁজ সুশান্ত গোপ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

| প্রিন্ট সংস্করণ

বিয়ের কেনাকাটার উদ্দেশ্যে ঢাকা এসে নিখোঁজ সুশান্ত গোপ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

আসন্ন বিয়ের কেনাকাটা করতে ঢাকা এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন সুশান্ত গোপ নামে এক হিন্দু যুবক। গত ৯ জুলাই সকালে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পরিবারের সদস্যরা জানান, আগামী বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে কেনাকাটা করতে গত ৯ জুলাই সকাল ৮টার দিকে সুশান্ত গোপ বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। সকাল প্রায় ১০টার দিকে তার বোনের সঙ্গে শেষবারের মতো মোবাইল ফোনে কথা হয়। সে সময় তিনি জানান যে, তিনি গাবতলী এলাকায় অবস্থান করছেন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ সম্ভব হয়নি।

নির্ধারিত সময় অনুযায়ী গতকাল তার গায়ে হলুদ তথা বিয়ের অধিবাসের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের আগেই তার রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় আনন্দের পরিবেশ মুহূর্তেই উদ্বেগ ও শঙ্কায় পরিণত হয়েছে। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।

স্বজনরা জানান, সাভার ও গাবতলী থানাসহ বিভিন্ন হাসপাতালে খোঁজ নেওয়া হয়েছে। তবে কোথাও সুশান্ত গোপের কোনো সন্ধান মেলেনি। তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এদিকে, সুশান্ত গোপের পরিবার সকলের কাছে মানবিক সহযোগিতা কামনা করেছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন অথবা কোথাও তাকে দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগের নম্বর: ০১৭৯২০১৪৫০২ এবং ০১৩১৫৬৮৪৪৫৬।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের কেনাকাটার উদ্দেশ্যে ঢাকা এসে নিখোঁজ সুশান্ত গোপ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x