হিন্দুস নিউজ

চট্টগ্রামে রথযাত্রায় হিন্দু পুণ্যার্থীদের জল বিতরণ করলেন মুসলিম ব্যক্তি

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে রথযাত্রায় হিন্দু পুণ্যার্থীদের জল বিতরণ করলেন মুসলিম ব্যক্তি
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

​ধর্মীয় উৎসবের মূল সুর হলো মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা। এই কথাটিই যেন আবারও প্রমাণিত হলো চট্টগ্রামের রাজপথে। গত ১৬ জুলাই, ২০২৬ তারিখে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে এক মুসলিম যুবকের মানবিক কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছে।

​প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রামে রথযাত্রাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী হাজারো ভক্তের ঢল নামে। রথ টানার এই মহোৎসবে শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আকাশ কিছুটা বৈরী থাকলেও বৃষ্টি উপেক্ষা করেই ভক্তরা অত্যন্ত ভক্তি ও উৎসাহের সাথে রথযাত্রার কার্যক্রম পরিচালনা করেন।

​এই বর্ণাঢ্য আয়োজনের ভিড়ে নজর কাড়ে এক ব্যতিক্রমী মানবিক দৃশ্য। টুপি মাথায় এক মুসলিম যুবককে দেখা যায় অত্যন্ত আন্তরিকতার সাথে রথযাত্রায় অংশগ্রহণকারী ভক্ত এবং ক্লান্ত পথচারীদের হাতে পানির বোতল তুলে দিতে। ধর্ম-বর্ণের গণ্ডি পেরিয়ে মানুষের সেবায় ওই যুবকের এগিয়ে আসার এই দৃশ্য উপস্থিত সকলকে মুগ্ধ করেছে।

​এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়। নেটিজেনরা বলছেন, এই দৃশ্য আবারও প্রমাণ করে যে—মানবতার কোনো ধর্ম নেই, মানুষের সেবাই প্রকৃত ধর্ম। যেখানে সমাজের বিভিন্ন স্তরে প্রায়ই বিভেদের কথা শোনা যায়, সেখানে এমন ছোট ছোট মানবিক উদ্যোগগুলো সম্প্রীতির এক নতুন আশার আলো দেখাচ্ছে।

​এলাকাবাসীর মতে, রথযাত্রার মতো একটি ধর্মীয় আয়োজনে অন্য ধর্মের মানুষের এমন সেবা ও অংশগ্রহণ চট্টগ্রামের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আরও সুদৃঢ় করল। হরিজন সারাক্ষণ মনে করে, এমন মানবিক দৃষ্টান্তগুলোই আমাদের সমাজকে সুন্দর ও বাসযোগ্য করে তোলে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে রথযাত্রায় হিন্দু পুণ্যার্থীদের জল বিতরণ করলেন মুসলিম ব্যক্তি

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x