হিন্দুস নিউজ

বিউটি রাণী পালের ভিডিও নিয়ে সাইবার হেনস্তার অভিযোগ, ফেঞ্চুগঞ্জ থানায় জিডি

| প্রিন্ট সংস্করণ

বিউটি রাণী পালের ভিডিও নিয়ে সাইবার হেনস্তার অভিযোগ, ফেঞ্চুগঞ্জ থানায় জিডি
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

সিলেটের ফেঞ্চুগঞ্জে একটি ফেসবুক রিলকে কেন্দ্র করে সাইবার হেনস্তার অভিযোগ তুলেছেন এক স্কুলের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল। এ ঘটনায় তিনি স্থানীয় ফেঞ্চুগঞ্জ থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিউটি রাণী পাল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি গানের সঙ্গে স্কুল প্রাঙ্গণে হাঁটার দৃশ্যসংবলিত একটি রিল প্রকাশ করেন। ভিডিওতে তাকে শাড়ি পরিহিত ও পরিপাটি অবস্থায় দেখা যায়। পরবর্তীতে ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামে একটি ফেসবুক পেজ তার অনুমতি ছাড়াই ভিডিওটি ডাউনলোড করে নেতিবাচক উপস্থাপনার মাধ্যমে প্রচার করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তিনি নিজেই ভিডিওটি তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেন।

অভিযোগ অনুযায়ী, ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ পেজে প্রকাশিত ভিডিওতে কৃত্রিম কণ্ঠ ব্যবহার করে সংবাদধর্মী উপস্থাপনা করা হয়। সেখানে স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের প্রতিক্রিয়ার কথা উল্লেখ করা হলেও কোনো ব্যক্তির বক্তব্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। এছাড়া একটি লিখিত প্রতিবেদনে সাধারণ হাঁটার দৃশ্যকে ‘অশ্লীল অঙ্গভঙ্গি’ বলে উল্লেখ করা হয়।

এ ঘটনায় শুক্রবার ফেঞ্চুগঞ্জ থানায় ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ এবং আসিফ ইকবাল ইরন নামে এক ব্যক্তির ফেসবুক পেজের বিরুদ্ধে সাধারণ ডায়রি করেন বিউটি রাণী পাল।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন শিক্ষক ভিডিও ভাইরাল হওয়া নিয়ে সাধারণ ডায়রি করেছেন। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

বিউটি রাণী পাল অভিযোগ করেন, ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি অনুমতি ছাড়া ডাউনলোড করে নেতিবাচকভাবে প্রচার করেছে। তার দাবি, পেজটির সঙ্গে সংশ্লিষ্ট আসিফ ইকবাল ইরন তাকে সাইবার বুলিং ও সামাজিকভাবে হেনস্তা করেছেন। এছাড়া ‘প্রিয় ফেঞ্চুগঞ্জ’ নামে আরেকটি ফেসবুক পেজ থেকেও একই ধরনের নেতিবাচক প্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি যদি প্রকাশ্যে ভুল স্বীকার না করেন, তবে তিনি সাইবার নিরাপত্তা আইনে মামলা করার উদ্যোগ নেবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বিউটি রাণী পালের ভিডিও নিয়ে সাইবার হেনস্তার অভিযোগ, ফেঞ্চুগঞ্জ থানায় জিডি

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x