ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে বিকেলের পর্বে আয়োজন করা হয়েছে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ ধর্মীয় আলোচনা সভা। উক্ত ধর্মীয় ও আধ্যাত্মিক মহোৎসবে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত মঠ ও মন্দিরের পূজনীয় সন্ন্যাসীবৃন্দ শুভ উপস্থিত থেকে পূজাপাঠ ও জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে অনুষ্ঠানকে মহিমান্বিত ও আলোকময় করবেন। সনাতনী ঐতিহ্য রক্ষা, সকল মানুষের অধিকার সুরক্ষা ও ভক্তিসাগরে অবগাহনের উদ্দেশ্যে আয়োজিত এই পুণ্যময় অনুষ্ঠানে সর্বস্তরের সানাতন ধর্মালম্বী ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী ও পুণ্যার্থী সুধীজনকে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক ও সাদর নিমন্ত্রণ জানানো হয়েছে।
ঋষি সম্রাট অদ্বৈতানন্দ পুরীর স্নেহধন্য শ্রীমৎ নিরঞ্জনানন্দ পুরীর ৮৩তম জন্মতিথি আগামীকাল
সনাতন ভাবধারা, ধর্মীয় মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনার আলোয় দীপ্ত হয়ে চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় উদযাপিত হতে যাচ্ছে আধ্যাত্মিক জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র পরম শ্রদ্ধেয় ও পরম পূজনীয় শ্রী শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ-এর ৮৩তম শুভ জন্মতিথি মহোৎসব। ঋষি-সম্রাট পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের স্নেহধন্য এই মহান সাধক বাল্যকালেই জগৎগুরু অদ্বৈতানন্দ পুরী মহারাজের প্রভাবে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হন। একই সাথে তিনি ঋষিধামের মোহন্ত মহারাজ পরম শ্রদ্ধেয় সদ্য ব্রহ্মলীন শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের অন্যতম বিশিষ্ট অনুচর ও বিশ্বস্ত সঙ্গী হিসেবে সান্নিধ্য লাভ করেন।
আধ্যাত্মিক শক্তির প্রসার এবং মানবকল্যাণে নিবেদিত এই পুণ্যপুরুষের জন্মতিথি উপলক্ষে আগামী ৩১ জুলাই ২০২৬ (১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার) লোহাগাড়া কেন্দ্রীয় কালী মন্দির ও অদ্বৈত ভবনে বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক মহোৎসবের ব্যাপক আয়োজন সম্পন্ন করা হয়েছে। (News copied from- ' হিন্দুস নিউজ') ধর্মীয় সম্প্রীতি ও বৈদিক চেতনাকে সুসংহত করার লক্ষ্যে আয়োজিত এই পুণ্যময় অনুষ্ঠানে সভাপতিত্ব ও পৌরোহিত্য করবেন লোহাগাড়া অদ্বৈত ভবনের মান্যবর অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীশ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ স্বয়ং। দিনব্যাপী শাস্ত্রীয় এই শুভ আয়োজনে সকালে পবিত্র গুরুপূজা এবং শ্রী শ্রী চণ্ডীপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। পরবর্তীতে প্রভাতী পরিবেশনায় তুলসীদান, বেদবাণী অনুসরণে শ্রীমদ্ভগবদ্গীতাপাঠ, পরমেশ্বরের উদ্দেশ্যে বিশেষ ভোগরাগ নিবেদন এবং সমবেত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত