ভারতীয় চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা ও গণমানুষের প্রিয় শিল্পী মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। 'ডিসকো ড্যান্সার' খ্যাত এই গুণী ও প্রবীণ তারকা শারীরিক অসুস্থতা ও অস্বস্তি বোধ করায় তাকে দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির পর বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী গত বৃহস্পতিবার অভিনেতার ডান হাতে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। এর আগেও এই বরেণ্য শিল্পীর ডান হাতে একটি অস্ত্রোপচার হয়েছিল। তবে ঠিক কী জটিলতার কারণে তাকে নতুন করে এই অস্ত্রোপচারের মুখোমুখি হতে হলো, সে বিষয়ে (News copied from- 'হিন্দুস নিউজ') হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা মিঠুন চক্রবর্তীর পরিবারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বর্তমানে সফল অস্ত্রোপচার শেষে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ভারতীয় চলচ্চিত্র জগতের বহু ইতিহাস ও অগণিত ভক্ত-অনুরাগীর ভালোবাসায় ধন্য এই গুণী শিল্পী যেন দ্রুত সুস্থ হয়ে পূর্ণ শক্তিতে সবার মাঝে ফিরে আসেন, এখন সেই প্রার্থনাই করছেন বিশ্বজুড়ে থাকা তাঁর কোটি অনুরাগী।
মতামত