হিন্দুস নিউজ

সনাতন ও সকল সম্প্রদায়ের সেবকদের স্বীকৃতি: আগস্ট থেকেই চালু হচ্ছে প্রধানমন্ত্রীর সর্বজনীন সম্মানী ভাতা

| প্রিন্ট সংস্করণ

সনাতন ও সকল সম্প্রদায়ের সেবকদের স্বীকৃতি: আগস্ট থেকেই চালু হচ্ছে প্রধানমন্ত্রীর সর্বজনীন সম্মানী ভাতা
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
দেশের সার্বিক সাম্পদ্রায়িক সম্প্রীতি সুদৃঢ়করণ এবং সকল ধর্মের প্রচারক ও সেবকদের মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান। এর মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী দেশের বিপুল সংখ্যক পুরোহিত, সেবাইত, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং গির্জার যাজকসহ প্রায় দুই লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিত্ব সরকারের সরাসরি আর্থিক সহায়তার অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন।

​ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে, চলতি আগস্ট মাসেই প্রধানমন্ত্রী এই মহতী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠিত সেলের সাম্প্রতিক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। (News copied from- 'হিন্দুস নিউজ')

​সরকারি রূপরেখা অনুযায়ী, সার্বিক কাঠামোর মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ ছাড়াও দেশের ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জাকে এই রাষ্ট্রীয় সম্মানী ভাতার অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিপূর্বে বাস্তবায়িত পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এবার তৃণমূল পর্যায়ে এই সেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। নীতি অনুযায়ী, নির্বাচিত উপাসনালয়ের প্রধান ব্যক্তিগণ পাবেন মাসে পাঁচ হাজার টাকা সম্মানী। এছাড়া মন্দিরের সেবাইত, মুয়াজ্জিন, বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও গির্জার সহকারী যাজকগণ তিন হাজার টাকা এবং খাদেমগণ মাসিক দুই হাজার টাকা হারে ভাতা পাবেন। স্থানীয় অবকাঠামো অনুযায়ী ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকা থেকে নির্দিষ্ট অনুপাত বজায় রেখে এসব ধর্মীয় প্রতিষ্ঠান নির্বাচন করা হবে, যা দেশের ধর্মীয় সনাতন ও সংখ্যালঘু সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষের মাঝে মানবিক মূল্যবোধ ও সামাজিক সুরক্ষা জোরদার করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সনাতন ও সকল সম্প্রদায়ের সেবকদের স্বীকৃতি: আগস্ট থেকেই চালু হচ্ছে প্রধানমন্ত্রীর সর্বজনীন সম্মানী ভাতা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x