হিন্দুস নিউজ

নিখোঁজের দুই দিন পর সুস্থ অবস্থায় উদ্ধার প্রাচুর্য দাশ মুগ্ধ

| প্রিন্ট সংস্করণ

নিখোঁজের দুই দিন পর সুস্থ অবস্থায় উদ্ধার প্রাচুর্য দাশ মুগ্ধ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকা থেকে এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়া কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধকে অবশেষে সুস্থ অবস্থায় পাওয়া গেছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে মুগ্ধকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। তার সন্ধানে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন, খোঁজ নিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ জানিয়েছে পরিবার।

এর আগে গত সোমবার (১০ আগস্ট) সকাল ৮টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ৩৩ নম্বর ওয়ার্ডের মহিম দাশ রোড এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৬ বছর বয়সী প্রাচুর্য দাশ মুগ্ধ। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

মুগ্ধ নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেড পয়েন্ট পেয়েছে বলে জানিয়েছিল পরিবার।

মুগ্ধের মা দোদুল চাঁপা দে দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। একমাত্র সন্তান নিখোঁজ হওয়ার পর উদ্বেগ ও উৎকণ্ঠায় তার বাবা-মা অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছিলেন স্বজনরা।

থানায় করা জিডির তথ্য অনুযায়ী, নিখোঁজের সময় মুগ্ধের উচ্চতা ছিল প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৬৫ কেজি এবং রক্তের গ্রুপ ‘O+’। তার পরনে ছিল সবুজ স্ট্রাইপযুক্ত সাদা রঙের শার্ট।

দীর্ঘ সময় ধরে মুগ্ধের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই তার সন্ধানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

মুগ্ধের মামা কুমার দেবুল দে এর আগে আবেগঘন আহ্বান জানিয়ে বলেছিলেন, মুগ্ধের ফলাফল নয়, তাদের কাছে তার জীবনই সবচেয়ে মূল্যবান। তাকে দ্রুত পরিবারের কাছে ফিরে আসার অনুরোধও জানিয়েছিলেন তিনি।

অবশেষে মুগ্ধকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ায় পরিবারের দীর্ঘ উৎকণ্ঠার অবসান হয়েছে। তার সন্ধানে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজের দুই দিন পর সুস্থ অবস্থায় উদ্ধার প্রাচুর্য দাশ মুগ্ধ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x