শুক্রবার পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয় প্রাঙ্গণে এই চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানরি পরিচালনায় ছিলেন পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয় গীতা শিক্ষা নিকেতনের সাধারণ সম্পাদক শ্রীমান রতন দে । এছাড়াও উপস্থিত ছিলেন গীতা শিক্ষা নিকেতনের সম্মানিত গীতা শিক্ষকবৃন্দ।
শ্রীমান রতন দে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "গীতার শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃতি রক্ষাও সনাতন ধর্মের একটি বড় অংশ। প্রতিটি শিক্ষার্থী যেন একটি করে চারা রোপণ করে তার যত্ন নেয়। তাহলেই আমাদের এই উদ্যোগ সফল হবে।"
গীতা শিক্ষকবৃন্দ জানান, প্রতি সপ্তাহে নিয়মিত গীতা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মানবতা ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
চারা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত ছিলো
এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সনাতনী সমাজ ও অভিভাবকরা।
মতামত