আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের
বিজ্ঞাপন দিন Hindus News এ।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের এক প্রত্যন্ত গ্রাম বুরুয়া। পিছিয়ে পড়া ও অবহেলিত পরিবারের মেয়েদের আলোর মুখ দেখাতে জীবনের সব সঞ্চয় বিলিয়ে দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মহীয়সী নারী রেখা রানী ওঝা। আজীবন অবিবাহিত থেকে নার্সিং পেশা থেকে অর্জিত পেনশনের পুরো টাকা দিয়ে তিনি গড়ে তুলেছেন ‘কুমারী রেখা রানী গার্লস হাই স্কুল’। নিজ জীবনের দীর্ঘ সংগ্রামের পর অর্জিত সম্বল দিয়ে তিনি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানই খাড়া করেননি, বরং দুস্থ ও অবহেলিত পরিবারের মেয়েদের বাল্যবিয়ে থেকে রক্ষা করে শিক্ষিত মানবসম্পদে রূপান্তরের এক মহা ব্রতে আত্মনিয়োগ করেছেন।
১৯৪৮ সালে জন্ম নেওয়া রেখা রানী ওঝার পথচলা কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না। শৈশবে পড়াশোনা বন্ধ করে বারবার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন বাবা, কিন্তু অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য হয় দারিদ্র্য ও সামাজিক বাধা। কখনো বাড়ি থেকে পালিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে, আবার কখনো যাত্রা পালায় অভিনয় কিংবা ওষুধের দোকান চালিয়ে নিজের পড়ার খরচ জুগিয়েছেন তিনি। ঢাকার নার্সিং ইনস্টিটিউট থেকে শিক্ষা গ্রহণ শেষে ১৯৮৩ সালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল থেকে ২০১১ সালে অবসর গ্রহণ করেন। জীবনের প্রতিটি পদে লড়ে যাওয়া এই নারী শত শত ছাত্র-ছাত্রীর পড়াশোনার খরচ বহন করেছেন, যারা আজ সমাজে প্রতিষ্ঠিত।
অবসরে যাওয়ার পর পেনশনের টাকায় জমি কিনে ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন নিজের স্বপ্নের এই বিদ্যালয়। বর্তমানে এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মেয়েরা পড়াশোনা করছে। দূর-দূরান্ত থেকে আসা ছাত্রীদের সুবিধার্থে বিদ্যালয় প্রাঙ্গণেই গড়ে তুলেছেন একটি হোস্টেল। শুরুতে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবক বুঝিয়ে ছাত্রী সংগ্রহের কাজও করতে হয়েছে তাঁকে। বিদ্যালয়ে ভর্তির সময় যার যা সামর্থ্য তা নেওয়া হয় এবং সরকারি নিবন্ধনের খরচ ছাড়া কোনো বেতন নেওয়া হয় না। মূলত দরিদ্র পরিবারের বালিকাদের শিক্ষা নিশ্চিত করাই তাঁর একমাত্র লক্ষ্য। (News copied from- 'হিন্দুস নিউজ')
তবে ত্যাগের এই মহান দৃষ্টান্ত স্থাপনকারী প্রবীণ এই নারী আজ বয়সের ভারে ন্যুয়মান ও ক্যানসারসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত। নিজের অর্জিত সব অর্থ নিঃশেষ করে বিদ্যালয়ের লাইব্রেরির এক কোণেই জীবনযাপন করছেন এই মানবতাবাদী ব্যক্তিত্ব। বর্তমানে বিদ্যালয়টি পরিচালনা করা তাঁর পক্ষে দুষ্কর হয়ে পড়েছে। এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা বেতন পাচ্ছেন না, যার ফলে অনেকেই চাকরি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। এতে করে ব্যাহত হচ্ছে গ্রামের অবহেলিত মেয়েদের শিক্ষার অধিকার।
Hindus News
Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের
বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
একজন সনাতনী নারীর এই নজিরবিহীন সামাজিক দায়িত্ববোধ ও অদম্য সংগ্রাম সর্বস্তরের মানুষের হৃদয়ে গভীর শ্রদ্ধার স্থান করে নিয়েছে। সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষের দাবি, রেখা রানী ওঝার এই মহৎ সৃষ্টি যেন ভেস্তে না যায়। অনতিবিলম্বে বিদ্যালয়টিকে এমপিওভুক্ত করে সরকারের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত করা এবং এই মহীয়সী নারীর সুচিকিৎসায় রাষ্ট্রের পাশাপাশি সকল সমাজ হিতৈষীদের এগিয়ে আসা জরুরি।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
যে নারী নিজের বিয়ে না করে পেনশনের টাকায় গড়েছেন স্কুল, ক্যানসারের সাথে লড়াইয়ে আজ তিনি নিঃস্ব
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের এক প্রত্যন্ত গ্রাম বুরুয়া। পিছিয়ে পড়া ও অবহেলিত পরিবারের মেয়েদের আলোর মুখ দেখাতে জীবনের সব সঞ্চয় বিলিয়ে দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মহীয়সী নারী রেখা রানী ওঝা। আজীবন অবিবাহিত থেকে নার্সিং পেশা থেকে অর্জিত পেনশনের পুরো টাকা দিয়ে তিনি গড়ে তুলেছেন ‘কুমারী রেখা রানী গার্লস হাই স্কুল’। নিজ জীবনের দীর্ঘ সংগ্রামের পর অর্জিত সম্বল দিয়ে তিনি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানই খাড়া করেননি, বরং দুস্থ ও অবহেলিত পরিবারের মেয়েদের বাল্যবিয়ে থেকে রক্ষা করে শিক্ষিত মানবসম্পদে রূপান্তরের এক মহা ব্রতে আত্মনিয়োগ করেছেন।
১৯৪৮ সালে জন্ম নেওয়া রেখা রানী ওঝার পথচলা কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না। শৈশবে পড়াশোনা বন্ধ করে বারবার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন বাবা, কিন্তু অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য হয় দারিদ্র্য ও সামাজিক বাধা। কখনো বাড়ি থেকে পালিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে, আবার কখনো যাত্রা পালায় অভিনয় কিংবা ওষুধের দোকান চালিয়ে নিজের পড়ার খরচ জুগিয়েছেন তিনি। ঢাকার নার্সিং ইনস্টিটিউট থেকে শিক্ষা গ্রহণ শেষে ১৯৮৩ সালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল থেকে ২০১১ সালে অবসর গ্রহণ করেন। জীবনের প্রতিটি পদে লড়ে যাওয়া এই নারী শত শত ছাত্র-ছাত্রীর পড়াশোনার খরচ বহন করেছেন, যারা আজ সমাজে প্রতিষ্ঠিত।
অবসরে যাওয়ার পর পেনশনের টাকায় জমি কিনে ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন নিজের স্বপ্নের এই বিদ্যালয়। বর্তমানে এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মেয়েরা পড়াশোনা করছে। দূর-দূরান্ত থেকে আসা ছাত্রীদের সুবিধার্থে বিদ্যালয় প্রাঙ্গণেই গড়ে তুলেছেন একটি হোস্টেল। শুরুতে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবক বুঝিয়ে ছাত্রী সংগ্রহের কাজও করতে হয়েছে তাঁকে। বিদ্যালয়ে ভর্তির সময় যার যা সামর্থ্য তা নেওয়া হয় এবং সরকারি নিবন্ধনের খরচ ছাড়া কোনো বেতন নেওয়া হয় না। মূলত দরিদ্র পরিবারের বালিকাদের শিক্ষা নিশ্চিত করাই তাঁর একমাত্র লক্ষ্য। (News copied from- 'হিন্দুস নিউজ')
তবে ত্যাগের এই মহান দৃষ্টান্ত স্থাপনকারী প্রবীণ এই নারী আজ বয়সের ভারে ন্যুয়মান ও ক্যানসারসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত। নিজের অর্জিত সব অর্থ নিঃশেষ করে বিদ্যালয়ের লাইব্রেরির এক কোণেই জীবনযাপন করছেন এই মানবতাবাদী ব্যক্তিত্ব। বর্তমানে বিদ্যালয়টি পরিচালনা করা তাঁর পক্ষে দুষ্কর হয়ে পড়েছে। এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা বেতন পাচ্ছেন না, যার ফলে অনেকেই চাকরি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। এতে করে ব্যাহত হচ্ছে গ্রামের অবহেলিত মেয়েদের শিক্ষার অধিকার।
একজন সনাতনী নারীর এই নজিরবিহীন সামাজিক দায়িত্ববোধ ও অদম্য সংগ্রাম সর্বস্তরের মানুষের হৃদয়ে গভীর শ্রদ্ধার স্থান করে নিয়েছে। সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষের দাবি, রেখা রানী ওঝার এই মহৎ সৃষ্টি যেন ভেস্তে না যায়। অনতিবিলম্বে বিদ্যালয়টিকে এমপিওভুক্ত করে সরকারের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত করা এবং এই মহীয়সী নারীর সুচিকিৎসায় রাষ্ট্রের পাশাপাশি সকল সমাজ হিতৈষীদের এগিয়ে আসা জরুরি।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে
প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news
0:000:00
1.0x
হিন্দুস নিউজ
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।
মতামত