হিন্দুস নিউজ

তারাগঞ্জ ওয়াক্ফ এস্টেট সরকারি কলেজের গর্ব মন্দ্রিরা রানী

তারাগঞ্জের একমাত্র জিপিএ-৫ অর্জন সনাতনী মেধাবী মন্দ্রিরা রানীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

তারাগঞ্জের একমাত্র জিপিএ-৫ অর্জন সনাতনী মেধাবী মন্দ্রিরা রানীর
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

এসএসসিতে কাঙ্ক্ষিত ফল না পেয়েও হাল ছাড়েননি রংপুরের তারাগঞ্জের মেধাবী শিক্ষার্থী মন্দ্রিরা রানী। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে তারাগঞ্জ ওয়াক্ফ এস্টেট সরকারি কলেজ থেকে তিনি উপজেলার একমাত্র জিপিএ-৫ অর্জনের গৌরব অর্জন করেছেন। তাঁর এই সাফল্যে কেবল তাঁর পরিবার বা কলেজই নয়, পুরো এলাকায় বইছে আনন্দের জোয়ার।

​উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত গ্রামের দরিদ্র ও সাধারণ পরিবারের সন্তান মন্দ্রিরা। তাঁর বাবা শ্রী স্বপন কুমার রায় এবং মা শ্রীমতি স্মৃতি বর্মন রায়। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী রোল নম্বর ২৭৪৩৫৫ নিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এর আগে ২০২৪ সালে তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৩.৮৯ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন তিনি। এসএসসির সেই ফলাফল তাঁর প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় কিছুটা মন খারাপ হলেও তিনি দমে যাননি। বরং ব্যর্থতাকে শক্তিতে রূপান্তর করে নতুন উদ্যমে পড়াশোনায় মনোনিবেশ করেন এবং নিজের মেধা ও অধ্যবসায়ের চূড়ান্ত প্রমাণ রাখেন।

​নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে মন্দ্রিরা রানী বলেন, এসএসসি পরীক্ষায় আমার ফলাফল আশানুরূপ হয়নি। তখন খুব মন খারাপ হয়েছিল। তবে আমি হাল ছাড়িনি। এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করতে পেরে সত্যিই অনেক আনন্দিত। আমার এই সাফল্যে যারা সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। সনাতন ধর্মাবলম্বী এই মেধাবী কন্যার এমন সাফল্যে সনাতনী সমাজ তথা দেশের সংখ্যালঘু ও প্রান্তিক জনপদের শিক্ষার্থীদের মাঝেও আশার সঞ্চার হয়েছে। সব জাতির মানবাধিকার, সমান সুযোগ এবং মেধার মূল্যায়নের মধ্য দিয়ে প্রতিটি তরুণ এগিয়ে যাক—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। (News copied from- 'হিন্দুস নিউজ')

​মন্দ্রিরা রানীর এই বিশাল অর্জনে আনন্দ প্রকাশ করে তারাগঞ্জ ওয়াক্ফ এস্টেট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিধান চন্দ্র রায় বলেন, মন্দ্রিরা রানীর এই অর্জন আমাদের কলেজের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তার একাগ্রতা, পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই এ সাফল্য এসেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সে যেন উচ্চশিক্ষা গ্রহণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও বড় সাফল্য অর্জন করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা।

​এদিকে মন্দ্রিরা রানীর সাফল্যে আনন্দিত তার নিজ গ্রামের এলাকাবাসীও। তাঁরা অভিব্যক্তি প্রকাশ করে বলেন, আমাদের গ্রামের মেয়ে মন্দ্রিরা জিপিএ-৫ অর্জন করে পুরো এলাকার মুখ উজ্জ্বল করেছে। তার এই সাফল্যে আমরা গর্বিত। বিশেষ করে এসএসসিতে আশানুরূপ ফল না করেও হাল না ছেড়ে এইচএসসিতে এমন ভালো ফল করা অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার। আমরা তার ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য কামনা করি। মেধা ও অধ্যবসায়ের মেলবন্ধনে মন্দ্রিরা রানীর এই জয়যাত্রা দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা অদম্য নারীদের জন্য এক অনন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিষয় : শিক্ষা উচ্চশিক্ষা হিন্দু শিক্ষার্থী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

তারাগঞ্জের একমাত্র জিপিএ-৫ অর্জন সনাতনী মেধাবী মন্দ্রিরা রানীর

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x