হিন্দুস নিউজ

সিজারের সময় পেটে গজ রেখে সেলাই, ১ মাস পর নারীর মৃত্যু

| প্রিন্ট সংস্করণ

সিজারের সময় পেটে গজ রেখে সেলাই, ১ মাস পর নারীর মৃত্যু
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
চিকিৎসকের চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতার বলী হয়ে প্রাণ হারালেন সনাতনী সম্প্রদায়ের এক তরুণী প্রসূতি মা। ফরিদপুরের সমরিতা হাসপাতালে সন্তান জন্ম দিতে গিয়ে সিজারিয়ান অপারেশনের সময় পেটে আড়াই কেজি গজ রেখে সেলাই করে দেওয়ার নজিরবিহীন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মন্ডলের স্ত্রী কবিতা মন্ডল (৩৫) দেড় মাসেরও বেশি সময় ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত ২৯ জুন কন্যা সন্তান প্রসবের পর থেকেই তীব্র যন্ত্রণায় ভুগছিলেন তিনি, যা পরবর্তীতে ঢাকা চিকিৎসাধীন অবস্থায় ধরা পড়ে। ডা: লক্ষী রানী দত্তর এই অমানবিক অবহেলার কারণে মা হারা হলো সদ্যজাত শিশিসহ তিনটি ছোট ছোট শিশু। একজন প্রসূতির জীবন নিয়ে এভাবে অবহেলা করা মানব অধিকারের মারাত্মক লঙ্ঘন এবং একটি পরিবারের স্বাভাবিক জীবনকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার শামিল। (News copied from- 'হিন্দুস নিউজ')

 অসহায় স্বামী অশান্ত মন্ডল তার অবুঝ শিশুদের ভবিষৎ নিয়ে এখন অথৈ সাগরে পড়েছেন এবং এই নৃশংস অবহেলার জন্য দায়ী চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্ত চিকিৎসক হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে ক্ষমা চেয়ে পার পাওয়ার চেষ্টা করলেও নিজের ভুল বা গাফিলতির কোনো সদুত্তোর দিতে পারেননি। সনাতনী জনগোষ্ঠীর নিরাপত্তা ও মৌলিক চিকিৎসার অধিকার রক্ষায় এই ধরনের চিকিৎসাগত অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সিজারের সময় পেটে গজ রেখে সেলাই, ১ মাস পর নারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x