হিন্দুস নিউজ

খাগড়াছড়িতে সনাতনী ত্রিপুরা শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় চেতনা জাগরণের উদ্যোগে গীতা শিক্ষা কেন্দ্র চালু

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

পবিত্র ধর্মগ্রন্থ শ্রীশ্রী গীতার আদর্শে আলোকিত জীবন ও সনাতনী সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে খাগড়াছড়ির দুর্গম ছোট গাছবান শ্রীশ্রী শিব মন্দিরে গীতা শিক্ষা কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। গত ২১ আগস্ট থেকে মন্দির প্রাঙ্গণে এই কেন্দ্রের পাঠদান চলছে।কেন্দ্রে স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের ৩০ জন ছাত্র-ছাত্রী নিয়মিত অংশগ্রহণ করছে। তাদের পাঠদানের দায়িত্বে রয়েছেন শিক্ষক চিত্ত বিকাশ ত্রিপুরা রাহুল।খাগড়াছড়ি শহরের সিঙ্গিনালা এলাকায় অবস্থিত শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে। সেবাশ্রম কর্তৃপক্ষ কেন্দ্রের জন্য প্রাথমিকভাবে ৩০টি পবিত্র গীতা, ৬০টি খাতা, ৬০টি কলম, ৩০টি গেরুয়া টি-শার্ট এবং ১০টি টুল প্রদান করেছে।আয়োজকরা জানান, ত্রিপুরা অধ্যুষিত দুর্গম ছোট গাছবান পাড়ায় গীতা শিক্ষার প্রচার ও প্রসারে এই কেন্দ্রটি অদূর ভবিষ্যতে কার্যকর ভূমিকা রাখবে। গীতার নীতি ও আদর্শের মাধ্যমে নতুন প্রজন্মকে নৈতিক ও আধ্যাত্মিকভাবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কেন্দ্রের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে ছোটগাছবান শিব মন্দির কর্তৃপক্ষ ও লোকনাথ সেবক সঙ্গের সভাপতি শ্রী দিলীপ ঘোষ বলেন, "শিক্ষক চিত্তবিকাশ ত্রিপুরার মাসিক সম্মানী ভাতা সরকারীকরণ না হওয়া পর্যন্ত আমরা নিয়মিতভাবে তা বহন করার দায়িত্ব নিয়েছি। যাতে কোনো বাধা ছাড়াই শিক্ষার্থীরা গীতা শিক্ষা চালিয়ে যেতে পারে।"স্থানীয় সনাতনী সমাজের নেতৃবৃন্দ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এমন শিক্ষা কেন্দ্র পার্বত্য এলাকায় ধর্মীয় মূল্যবোধ ধরে রাখতে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে সনাতনী ত্রিপুরা শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় চেতনা জাগরণের উদ্যোগে গীতা শিক্ষা কেন্দ্র চালু

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x