সভাপতি পদে শ্রীযুক্ত রূপন শর্মা, সাধারণ সম্পাদক পদে শ্রীযুক্ত রতন চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে শ্রীযুক্ত সাধন কর্মকার প্রার্থী হিসেবে তাঁদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। স্থানীয় ধর্মীয় ঐতিহ্য রক্ষা, মন্দিরের উন্নয়ন এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মৌলিক অধিকার নিশ্চিত করতে এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা।
অসন্তোষের অবসান ঘটিয়ে আলীকদম হরি মন্দির কমিটিতে পরিবর্তনের হাওয়া, মনোনয়ন নিলেন রুপন-রতন-সাধন
আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার আলীকদম ১ নং সদর ইউনিয়নের সর্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। গত কয়েক মাস আগে তৎকালীন কমিটির অস্থিতিশীল ও বিতর্কিত কর্মকাণ্ডের প্রতি অসন্তোষ প্রকাশ করে সর্বস্তরের এলাকাবাসী প্রতিবাদে মুখর হন। স্থানীয়দের সংখ্যাগরিষ্ঠ মতামত এবং অধিকার রক্ষার তাগিদে অবশেষে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা কমিটি গঠনের এই প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই একটি স্বচ্ছ ও সঠিক ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে আলীকদম উপজেলার সনাতনী সম্প্রদায়ের সর্বসম্মত সমর্থিত প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। (News copied from- 'হিন্দুস নিউজ')
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত