শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার সুযোগ পেলেন চুনারুঘাটের দীপ্তিতা দাশ

| প্রিন্ট সংস্করণ

বিশ্বসেরা আইন বিদ্যাপীঠ যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালায়ের আইন অনুষদে পড়ার দুর্লভ সুযোগ অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন হবিগঞ্জের চুনারুঘাটের কৃতী সন্তান দীপ্তিতা দাশ। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার মধ্য দিয়ে তিনি কেবল নিজ পরিবারকে নয়, বরং সমগ্র সনাতন সমাজ তথা পুরো দেশবাসীকে এক অনন্য গৌরবে ভূষিত করেছেন। চুনারুঘাটের মধ্যবাজারের পরিচিত ব্যক্তিত্ব প্রয়াত নিরঞ্জন দাশের নাতনি এবং যুক্তরাষ্ট্র প্রবাসী দিলীপ দাশ ও মিতা দাশ দম্পতির কন্যা দীপ্তিতা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও লক্ষ্যমুখী। হার্ভার্ডের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে তার এই অনন্য সুযোগ প্রাপ্তির খবর চুনারুঘাট পৌর এলাকায় পৌঁছালে বইতে শুরু করে আনন্দের বন্যা, আনন্দ-উল্লাসের পাশাপাশি স্থানীয় সনাতনী সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়।

​বিশ্বের অন্যতম সেরা ও মর্যাদাপূর্ণ এই আইন অনুষদ থেকে শিক্ষা গ্রহণ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং সাবেক প্রেসিডেন্ট রাদারফোর্ড বি. হেইসের মতো জাঁদরেল বিশ্বনেতারা। (News copied from- 'হিন্দুস নিউজ') এহেন বিদ্যাপীঠে একজন বঙ্গতনয়ার স্থান করে নেওয়া নিঃসন্দেহে এক ঐতিহাসিক মাইলফলক। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে দীপ্তিতার চাচা সজল দাস জানান, বিশ্ব দরবারে দীপ্তিতার এই অসাধারণ সাফল্য তাদের পরিবারের জন্য যেমন পরম আনন্দের, তেমনি সমগ্র এলাকার জন্য এক বিশাল গর্বের বিষয়। মুঠোফোনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেধাবী শিক্ষার্থী দীপ্তিতা দাশ পরমেশ্বরের কৃপা ও সকলের আশীর্বাদ প্রার্থনা করেন। তিনি স্পষ্ট জানান যে, হার্ভার্ডে উচ্চতর আইন শিক্ষা গ্রহণ শেষে তিনি অর্জিত জ্ঞান ও মেধা দিয়ে নিজ মাতৃভূমি ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে চান। মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশসেবার প্রত্যয় নিয়ে তার এই পথচলা আগামী প্রজন্মের জন্য এক বিরাট অনুপ্রেরণা হয়ে থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার সুযোগ পেলেন চুনারুঘাটের দীপ্তিতা দাশ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x