আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, পূজাকে কেন্দ্র করে দুই দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের শুভ সূচনা হবে ১৪ সেপ্টেম্বর (২৯ ভাদ্র) সোমবার সন্ধ্যা ৬টা ০১ মিনিটে শুভ অধিবাসের মধ্য দিয়ে। মূল পূজার দিন অর্থাৎ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে গণেশ পূজার আনুষ্ঠানিকতা ও পূজা আরম্ভ হবে। এবার পূজারীর দায়িত্বে থাকবেন শিবু চক্রবর্তী।
পূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ বছর পূজার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ওই দিন সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের স্বনামধন্য ফোক ব্যান্ড ‘আলেক সাঁই’-এর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
গণেশ পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের ভক্ত ও সুধীজনকে সবান্ধব ও সপরিবারে চকরিয়া কেন্দ্রীয় কালী মন্দির মণ্ডপে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে চকরিয়া কেন্দ্রীয় কালী মন্দির উন্নয়ন কমিটি, চকরিয়া কেন্দ্রীয় কালী মন্দির দুর্গাপূজা উদ্যাপন পরিষদ, মহামায়া সংঘ, শ্রীমৎ স্বামী নারায়ণ সেবক সংঘ, ইছামতি সংঘ, বন্ধু সংঘ, শ্রী শ্রী বীণাপানি বিদ্যা সংঘ, মহাকাল সেনা এবং কার্তিক সেবক সংঘ সার্বিক সহযোগিতা প্রদান করছে।


মতামত